কাউনিয়ায় কোটা সংস্কার আন্দোলনে নিহতের পাশে বিএনপি নেতৃবৃন্দ
- আপডেট সময় : ০৯:৩৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪ ১৪৩ বার পড়া হয়েছে
কাউনিয়ায় কোটা সংস্কার আন্দোলনে নিহতের পাশে বিএনপি নেতৃবৃন্দ
রংপুরের কাউনিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিক্সাচালক আব্দুল লতিবের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃবৃন্দ। গতকাল শনিবার দুপুরে উপজেলার শহীদবাগ ইউনিয়নের বল্লভবিষু গ্রামের নিহত আব্দুল লতিবের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের খোঁজখবর নেন এবং দোয়া-মুনাজাত শেষে নিহতের বাবার হাতে নগদ অর্থ প্রদান করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এমদাদুল হক ভরসা।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে আলহাজ্ব এমদাদুল হক ভরসা বলেন, কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমরা কোটা আন্দোলনে নিহত প্রত্যেক শহীদ পরিবারের কাছে যাচ্ছি। তাদের খোঁজখবর নিচ্ছি এবং সাধ্যমতো আর্থিক সহযোগিতা করছি।
শহীদ পরিবারগুলোর পাশে বিএনপি সবসময় থাকবে ইনশাআল্লাহ। আমরা এই আন্দোলনে নিহত আমাদের সাহসী সন্তানদের জন্য দোয়া করি, মহান আল্লাহ তাদের শহীদ হিসেবে কবুল করেন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মোজাহারুল আলম বাবলু, যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান পলাশ, জামিনুর রহমান, আলমগীর চৌধুরী লিটন, শহীদ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক সেকেন্দার আলী বিএসসি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইউপি সদস্য রাজু মিয়া, কুর্শা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ফজলুল হকসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একই ইউনিয়নের প্রাণনাথচর গ্রামের শহীদ নাসির ইসলাম স্মরণে রাস্তার নামকরণ ফলক উম্মোচন ও দোয়া-মুনাজাত শেষে মরহুমের পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন বিএনপি নেতৃবৃন্দ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























