কাউনিয়ায় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে জাতীয় সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় নেতা ডক্টর আতিক মোজাহিদ এর প্রাইভেট কারটির সামনের অংশ দূমড়ে মুচড়ে যায়। এতে করে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি।
তবে তাঁর গাড়ীর চালক ফাইজুল কবীর গুরুত্বর আহত হয় এবং এমপি ও তার দুই সফর সঙ্গী সামান্য আঘাত প্রাপ্ত হন।
থানা সূত্রে জানাগেছে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় নেতা ডক্টর আতিক মুজাহিদ ঢাকা থেকে কুড়িগ্রামের উদ্দেশ্য ঢাকা মেট্রো চ-২০৩৬৯১ নম্বরের একটি কালো রঙের প্রাইভেট কারে করে সোমবার রাতে রওনা দেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৬ টার দিকে কাউনিয়া উপজেলার বেইলি ব্রীজের সন্নিকটে পৌঁছিলে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে বিপরীত দিক লালমনির হাটের তিস্তা থেকে ছেড়ে আসা পাবনাগামী একটি ট্রাকের ( ঢাকা মেট্রো চ-২৪২১৬১) সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে জাতীয় সংসদ সদস্য ডক্টর আতিক মুজাহিদ ও তার দুই সফর সঙ্গী সামান্য আঘাত প্রাপ্ত হন ও তাঁর গাড়ির ড্রাইভার ইশ্বরর্দী উপজেলার দাশুরিয়া গ্রামের বাসিন্দা ফাইজুল কবীর গুরুত্বর আহত হয় ও তার দুই সফর সঙ্গীও সামান্য আঘাত প্রাপ্ত হন। আহত গাড়ি চালক কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ট্রাকটি আটক করা হয়েছে তবে ট্রাকের ড্রাইভার দ্রুত ঘটনা স্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় । পরে জাতীয় সংসদ সদস্য ডক্টর আতিক মুজাহিদ অন্য একটি প্রাইভেট কারে করে কুড়িগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেন।
কাউনিয়া থানার ওসি নজমুল হক জাতীয় সংসদ সদস্য ডক্টর আতিক মুজাহিদের প্রাইভেট কারটি দূর্ঘটনার কবলে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply