কাউনিয়া সোসাইটির উদ্বোধন ও সম্মাননা প্রদান
- আপডেট সময় : ০৬:৩৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫ ১২১ বার পড়া হয়েছে
কাউনিয়া সোসাইটির উদ্বোধন ও সম্মাননা প্রদান
‘মানব সেবায় দেবো মন, সবাই মোদের প্রিয়জন’ শ্লোগানে কাউনিয়া সোসাইটি নামে একটি অরাজনৈতিক সংগঠনের উদ্বোধন এবং বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবার ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্টসহ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কাউনিয়া সোসাইটির সভাপতি মো. খোরশেদ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা আব্দুস সালাম সরকার, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বিএনপি নেতা হুমায়ুন কবীর খোকন, পাশে আছি সামাজিক সংগঠনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ আলম, রেনেসাঁ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি শামীম মুহাম্মদ ওবায়দুল হক,
পড়ুন>>নাগেশ্বরীতে উৎসব মূখর পরিবেশে বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
পুমাক এর সাধারণ সম্পাদক ক্রীড়া ব্যক্তিত্ব হুমায়ুন কবীর তারা, আলোর বাহন সামাজিক সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন সুজন, কাউনিয়া সোসাইটির সহ-সভাপতি সাজ্জাদ হোসেন সরকার সৈকত, আন্তঃ বিভাগীয় সমন্বয়ক রাকিকুল ইসলাম মিলন, দপ্তর সম্পাদক শাহ্ জনি প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালন করেন কাউনিয়া সোসাইটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রানা।
কাউনিয়া সোসাইটির আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত কাউনিয়ার চারজন শহীদ পরিবার এবং উপজেলার প্রতিটি ইউনিয়নের একটি বিদ্যালয় ও একটি মাদরাসার সকল শ্রেণির প্রথম রোল ধারী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্টসহ উপহার সামগ্রী প্রদান করা হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























