কবি সরোজ দেব স্মরণ অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা ২৫
- আপডেট সময় : ১২:৩০:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ১১৭ বার পড়া হয়েছে
কবি সরোজ দেব স্মরণ অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা ২৫
গাইবান্ধার প্রথিতযশা কবি সরোজ দেব স্মরণে ‘রোদে ভিজে বাড়ী ফেরা’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ২৫ এপ্রিল (শুক্রবার) গাইবান্ধা জেলা শহরের পৌরপার্কে শহিদ মিনার চত্ত¡রে এই অনুষ্ঠানের আয়োজন করেছে বনলতা সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ।
সাহিত্য ও আবৃত্তি চর্চা কেন্দ্র বনলতা সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি কবি পিটু রশিদ জানান, সকাল ১০টায় কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা, বিকাল চারটায় আলোচনা, স্বরচিত কবিতা পাঠ, সম্মাননা প্রদান, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভাঁজপত্র ‘মুখ’ এর মোড়ক উন্মোচন করা হবে।
আবৃত্তি প্রতিযোগিতায় তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ওরে নবীন ওরে আমার কাঁচা’ এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের কাজী নজরুল ইসলামের ‘মানুষ’ কবিতাটি আবৃত্তি করতে হবে। চিত্রাংকন প্রতিযোগিতায় তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ‘প্রাকৃতিক দৃশ্য’ এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের ‘বৈশাখি মেলা’ আঁকতে হবে।
পড়ুন>> সরিষাবাড়ীতে ১৪ বছরের শিক্ষার্থীকে ধর্ষণকারী জাহিদু ডিবির হাতে গ্রেপ্তার
প্রতিযোগিতায় অংশ নিতে শিশু-কিশোরদের নিবন্ধন করতে হবে। ২৪ এপ্রিলের মধ্যে নিবন্ধন করা যাবে শহরের স্টেশন রোডের সু-প্যালেস এবং সার্কুলার রোডের আসাদুজ্জামান সরকারি প্রাথমিক বিদ্যালয় গেট সংলগ্ন নগর মাল্টিমিডিয়ায়। নিবন্ধন ফি ৫০ টাকা। নিবন্ধন করতে যোগাযোগ করতে পারেন পিটু রশিদ- ০১৭২৩-৮৫৮০৮৫ এর সাথে।
অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হবে ইবনে সিরাজ (সাহিত্য), সুলতান উদ্দিন আহমেদ (কবিতা), বিপুল দেব (নাটক), মুকুল রায় (সাহিত্য), ফেরদৌসি বেগম বিউটি (কাব্যগ্রন্থ), রজতকান্তি বর্মন (সাংবাদিকতা), শেখ জিয়াউল করিম টিপু (অংকন), আশিকুর রহমান ইমন (গ্রাফিক্স), কায়সার রহমান রোমেল (গ্রাফিক্স)।
লিটল ম্যাগাজিন আন্দোলনের অন্যতম পুরোধা কবি সরোজ দেব ১৯৪৮ সালের ২৬ মার্চ গাইবান্ধা জেলা শহরের পূর্বপাড়ার পৈত্রিক নিবাসে জন্মগ্রহন করেন। বার্ধক্য ও অসুস্থ্যতাজনিত কারণে গত ২৪ ফেব্রুয়ারি প্রয়াত হন সর্বজন প্রিয় এই মানুষটি।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























