ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুদ্ধ-অস্থিতিশীলতায় জড়ানোর মতো সময় আমাদের নেই: তথ্যমন্ত্রী ১৭ বছরে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে: আবিদ বিশ্ব বাণিজ্যকে ফের ঔপনিবেশিক মডেলে ফেরাচ্ছে যুক্তরাষ্ট্র: রেহমান সোবহান বিশ্বের রাজনীতিতে বাড়ছে এআই ব্যবহারের প্রবণতা মাদকব্যবসায়ীর মুক্তির দাবিতে এসপি কার্যালয়ের সামনে বিক্ষোভ, আটক ১০ বৈশ্বিক ব্যবস্থায় বড় পরিবর্তন আসন্ন: আলী রীয়াজ বিএনপি টাকা নিয়ে আ.লীগকে মিছিলের সুযোগ দিচ্ছে: এটিএম আজহারুল গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড: ৬৭ শ্রমিক উদ্ধার আমরা এখন প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

কপিলমুনিতে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

পাইকগাছা (খুলনা) থেকে শেখ খাইরুল ইসলাম
  • আপডেট সময় : ১০:৫০:২১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ৩৭৬৮৬ বার পড়া হয়েছে

কপিলমুনিতে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কপিলমুনিতে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

কপিলমুনিতে মায়ের হত্যাকারী চাচার মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ-মানববন্ধন।

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে মায়ের হত্যাকাণ্ডের বিচার দাবিতে আন্দোলনরত পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৫টায় খুলনা-পাইকগাছা প্রধান সড়কের কাশিমনগর বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে শত শত মানুষ অংশ নেন। কাশিমনগর বাজার কমিটির সভাপতি মাওলানা আবু মুসার সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজসেবক এম. বুলবুল আহমেদ, সাংবাদিক শেখ সেকেন্দার আলী, ব্যবসায়ী গাজী মোস্তফা, সাবেক ইউপি সদস্য মাজেদা পারভীন, নিহতের মেয়ে তাসমীরা খাতুন, ছেলে রিফাত ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পড়ুন>> ঠাকুরগাঁওয়ে ভাতিজির বাড়িতে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত‍্যু

বক্তারা অভিযোগ করেন, ২০২৫ সালের ১৩ ডিসেম্বর রাশিদা বেগম হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মহিদুল গাজী জামিনে মুক্ত হয়ে মামলা প্রত্যাহারের জন্য বাদী, সাক্ষী ও স্বজনদের নিয়মিত হুমকি দিয়ে আসছেন। এ বিষয়ে নিরাপত্তা চেয়ে পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে।

নিহতের ছেলে রিফাত ইসলাম অভিযোগ করেন, হত্যাকাণ্ডের মামলার সাক্ষী ও স্বজনদের হয়রানি করতে তার বিরুদ্ধে ৭ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৫/১৬ জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

পড়ুন>> কাউনিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মানববন্ধনে বক্তারা মায়ের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, মিথ্যা মামলা প্রত্যাহার এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। পরে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কপিলমুনিতে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ১০:৫০:২১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬