ঢাকা ০৬:০১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তরুণ পরিবেশকর্মী রিফাত প্রতি বাংলাদেশির মাথায় ৬৪৬ ডলার বৈদেশিক ঋণ: বিশ্বব্যাংক দুর্নীতিতে অনেক সমবায় সমিতি অকার্যকর হয়ে পড়েছে: রাষ্ট্রপতি ইসরাইলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট: সামনে বড় চ্যালেঞ্জ ৩৫ টাকা দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ডিএমপি: জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জোবায়েদ হোসেন হত্যায় বিচার শুরুর নির্দেশ লন্ডনে উদ্বোধন হলো প্রবাসী চট্টগ্রামবাসীর স্থায়ী ঠিকানা ‘চাটগাঁ হাউস’ দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন ওপেনার সাদমান ইসলাম বাংলাদেশ শিপিং করপোরেশনে ৩৯টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তরুণ পরিবেশকর্মী রিফাত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৩:৫১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তুরস্কের আনতালিয়া যাচ্ছেন শরীয়তপুরের তরুণ সমাজ ও পরিবেশকর্মী শামসুল আলম রিফাত। বাংলাদেশ সরকারের মনোনীত প্রতিনিধি হিসেবে আগামী ৯ থেকে ২০ নভেম্বর অনুষ্ঠেয় এই আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন তিনি। সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানেরও উপস্থিত থাকার কথা রয়েছে।

শামসুল আলম রিফাতের জন্ম শরীয়তপুরের নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকায়। বাবা খায়রুল আলম (আলমগীর বন্দুকছি) ও মা রুবিয়া বেগমের সন্তান রিফাত বেড়ে উঠেছেন ঢাকায়। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে শিক্ষাজীবন শুরু করে পরবর্তীতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন তিনি। যদিও শৈশব কেটেছে শহরে, কিন্তু গ্রামের প্রতি তার টান ছিল চিরকাল। সেই টান থেকেই তিনি স্থানীয় পর্যায়ে সামাজিক উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে কাজ শুরু করেন।

তিনি ২০১৮ সালে বন্ধুদের নিয়ে গড়ে তোলেন ‘জেনেসিস সোশ্যাল অ্যাডভান্সমেন্ট ফাউন্ডেশন’। সংগঠনটির নির্বাহী পরিচালক হিসেবে বর্তমানে তিনি দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠার পর গত আট বছরে সংগঠনটি ৩০টির বেশি এলাকায় ১৭০টিরও বেশি কার্যক্রম পরিচালনার মাধ্যমে ২৮ হাজারের বেশি মানুষের কাছে পৌঁছেছে। তাদের সহায়তায় পাঁচ হাজারের বেশি পরিবার উপকৃত হয়েছে। নড়িয়ার চরাঞ্চলে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ‘আলোর পাঠশালা’ প্রতিষ্ঠা এবং প্রান্তিক নারীদের সেলাই প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করার মতো উদ্যোগ নিয়েছেন তিনি।

রিফাত জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশ রক্ষায় তরুণদের সম্পৃক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন। তার পরিকল্পনায় রয়েছে স্কুলভিত্তিক পরিবেশ শিক্ষা, বর্জ্য ব্যবস্থাপনাসহ প্লাস্টিক দূষণ কমানোর মতো উদ্যোগ। এছাড়া বাংলাদেশ ইয়ুথ প্ল্যাটফর্মের মাধ্যমে তিনি তরুণদের নেতৃত্বের বিকাশ ও সামাজিক পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

তুরস্কের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে গিয়ে রিফাত নিজের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে নদীভাঙন, প্রান্তিক জনগোষ্ঠীর সংকট এবং জলবায়ু পরিবর্তন নিয়ে তৃণমূল পর্যায়ের উদ্যোগগুলো তুলে ধরতে চান। তিনি বলেন, শরীয়তপুরের প্রত্যন্ত অঞ্চল থেকে কাজ শুরু করে আজ আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া তার জন্য অত্যন্ত সম্মানের। এটি কেবল ব্যক্তিগত অর্জন নয়, বরং তরুণ সমাজের জন্য অনুপ্রেরণার বিষয়।

জলবায়ু পরিবর্তনের ফলে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে রিফাত বলেন, তিনি তাদের বাস্তব পরিস্থিতি ও সংকটগুলো বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন। একইসঙ্গে তিনি তরুণদের জলবায়ু মোকাবিলায় আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানাবেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তরুণ পরিবেশকর্মী রিফাত

আপডেট সময় : ০৫:৩৩:৫১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬