এনায়েতপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু আহত ১ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
এনায়েতপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু আহত ১ : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কাতারের কাছে ৪.৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন মির্জা ফখরুল: মঞ্চের অভিনেতা থেকে রাষ্ট্রপ্রধান হওয়ার অজানা গল্প সিরাজগঞ্জে হারিয়ে যাওয়া ৫৩টি মোবাইল ফোন উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাশিয়ায় যুদ্ধে পাঠানো বাংলাদেশি তরুণ রাজন দেশে ফিরছেন সংবাদপত্র শিল্পের সংকট ও উত্তরণের পথ: কেন এটি একটি জাতীয় বিনিয়োগ? ম্যাকাই টেস্টে শরিফুলের বিধ্বংসী বোলিংয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ মোবাইল কিনতে ই-লোন সুবিধা দেবে মিডল্যান্ড ব্যাংক টানা ২৫ মৌসুমে গোল: বিশ্বরেকর্ড গড়ে ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো ইস্টার্ন ব্যাংকে সার্ভিস অ্যাম্বাসেডর পদে নিয়োগ: বেতন ৩১ হাজার টাকা

এনায়েতপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু আহত ১

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ৫ জুন, ২০২৪
এনায়েতপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু আহত ১

এনায়েতপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু আহত ১

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে ক্রিকেট খেলার সময় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এসময় আরো দুইজন আহত হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের বেতিল চরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, এনায়েতপুর খামার গ্রামের আব্দুল হাকিমের ছেলে মারুফ হোসেন (১৪) ও বেতিল চরের তারা মিয়ার ছেলে আল আমিন (২৪)। স্থানীয় ব্যবসায়ী হাজী ফয়সাল মল্লিক জানান, একদল ছেলে বেতিল চরের মধ্যে ক্রিকেট খেলা করছিল। হঠাৎ আকাশ কালো হয়ে বজ্রপাত শুরু হয়।

এসময় বজ্রপাতের কবলে পড়ে ৪জন খেলোয়ার আহত হন। আহতদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা আল আমিন ও মারুফকে মৃত্যু ঘোষনা করেন।

অপর দুইজন প্রাথমিক চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!