উলিপুরে নকল সিগারেট তৈরির কারখানার সন্ধান: আটক ৪
- আপডেট সময় : ০৩:০১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ১০৬ বার পড়া হয়েছে
উলিপুরে নকল সিগারেট তৈরির কারখানার সন্ধান: আটক ৪
উলিপুরে নকল সিগারেট তৈরির কারখানার সন্ধান: আটক ৪জন।
কুড়িগ্রামের উলিপুরে গোপনে পরিচালিত একটি নকল সিগারেট তৈরির কারখানার সন্ধান মিলেছে। সোমবার (২১ জুলাই) বিকেলে উপজেলার পূর্ব কালুডাঙ্গা গ্রামের একটি বাড়িতে স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে কারখানাটির খোঁজ মেলে। পরে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করে।
আটক ব্যক্তিরা হলেন—আবুল খায়ের (৩৫), হারুন মিয়া (২৯), শামসুল হক (৪৫) ও নজিয়ার রহমান (৬০)। তাঁদের সবার বাড়ি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার মিরগঞ্জ পাঠান পাড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব কালুডাঙ্গা গ্রামের মজিদ মিয়ার বাড়িতে দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এই অবৈধ কারখানায় তৈরি হচ্ছিল জনপ্রিয় ব্র্যান্ড ‘স্টার’ নামের সিগারেটের নকল সংস্করণ। এসব নকল সিগারেট উলিপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বাজারজাত করা হতো।
পড়ুন>> উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২৭; আহত ৭৮
ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ সিগারেটের মোড়ক, স্টিকার, কাঁচামাল এবং সিগারেট তৈরির যন্ত্রপাতি জব্দ করেছে পুলিশ।
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, ওই বাড়িতে সাধারণত কেউ থাকতো না। সবসময় গেট বন্ধ থাকত। তবে কয়েকদিন ধরে কিছু অচেনা লোকজনের যাতায়াত শুরু হলে স্থানীয়দের সন্দেহ হয় এবং বিষয়টি থানায় জানানো হয়।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজমুস সাকিব সজিব বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। কারখানা থেকে নকল সিগারেট তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমাণ সামগ্রী জব্দ করা হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























