ঈদুল আযহা উপলক্ষে তাড়াশে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঈদুল আযহা উপলক্ষে তাড়াশে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে ইসলামের আদর্শ প্রতিষ্ঠা করছেন প্রধানমন্ত্রী: ড. মঈন খান উপায়-এ চাকরির সুযোগ: মাসিক বেতন ৩০ হাজার টাকা, আবেদনের শেষ তারিখ ৩ সেপ্টেম্বর ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে তেহরানে কাতারের প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধান নির্বাচন কমিশনার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ: নতুন বিল ও কমিটি গঠনে সর্বোচ্চ গুরুত্ব নেপালে বন্যায় প্রাণহানি: শোক প্রকাশ ও সহায়তার বার্তা প্রধানমন্ত্রীর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশসহ সব বাহিনী পূর্ণ শক্তি দিয়ে কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় ব্যর্থ ট্রাম্পের ‘বোর্ড অব পিস’, দাবি এআইডিএ-র বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: শুরু হলো কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ ইলিয়াস কাঞ্চনের মৃত্যু নিয়ে গুজব: তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাল নিসচা

ঈদুল আযহা উপলক্ষে তাড়াশে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান

তাড়াশ(সিরাজগঞ্জ) থেকে রফিকুল ইসলাম
  • প্রকাশিত : সোমবার, ২৫ মে, ২০২৬
ঈদুল আযহা উপলক্ষে তাড়াশে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান।

 

 

ঈদুল আযহা উপলক্ষে তাড়াশে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান

 

 

সিরাজগঞ্জের তাড়াশে ৪’শ দুঃস্থ ও গরীব জনসাধারণের মাঝে মানবিক সহায়তা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত অর্থ বিতরণ করা হয়েছে।
পবিত্র ঈদ-উল আযহা-২০২৬ উপলক্ষ্যে এ মানবিক সহায়তা দেয়া হয়।

 

সোমবার (২৫ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ওই মানবিক সহায়তার অর্থ বিতরণ করা হয়।

​পড়ুন>> নজরুল জন্মজয়ন্তীতে ‘রুম ঝুম’ গান দিয়ে ফিরছে কোক স্টুডিও বাংলা

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি স ম আফসার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হোসেন, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি ​অধ্যাপক সাব্বির আহমেদ।

 

এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো আবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক মো সাইফুল ইসলাম খন্দকার, সাবেক ছাত্রদল নেতা ও সদস্য সচিব শাহাদত হোসেন খন্দকার, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হাসান মির্জা এবং সাধারণ সম্পাদক মো গোলাম মোস্তফা প্রমুখ।

 

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নুসরাত জাহান বলেন, অত্যন্ত স্বচ্ছতার সাথে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রকৃত দুস্থ ও অসহায় মানুষের তালিকা তৈরি করে ওই অর্থ বিতরণ করা হচ্ছে। যা তাদের ঈদ উদযাপনে অনেকটাই সহায়ক হবে।

 

 

অর্থ সহায়তা পেয়ে উপস্থিত সাধারণ ও দুঃস্থ মানুষের মুখে হাসির ঝিলিক দেখা যায়।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!