ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাতারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ধর্মীয় বিশ্বাস পুঁজি করে ফায়দা হাসিল বন্ধের আহ্বান জহির উদ্দিন স্বপনের টিআইবি: ১০ দলের নেতৃত্বে পরিবারতন্ত্র, সিদ্ধান্ত ব্যক্তিনির্ভর তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা সহায়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার শপথ নেবেন মির্জা ফয়সল ও এলিজা জামান রাজবাড়ীতে মানবপাচার মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড পুরোনো বাণিজ্য মেলায় শেকৃবি শিক্ষার্থীদের ভাঙচুর, দাবি জমি ফেরত আরব আমিরাতে লরির ধাক্কায় প্রাণ হারালেন বোয়ালখালীর প্রবাসী মহসিন ৩০ বছর পূর্তি উদযাপনে আল জাজিরার আয়োজনে কাতারের আমীর গার্মেন্টস খাতে অস্থিতিশীলতা বরদাশত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে রাশিয়ার কাছে বাহরাইন

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৪:১৬ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪ ১৯৯ বার পড়া হয়েছে

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে রাশিয়ার কাছে বাহরাইন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে রাশিয়ার কাছে বাহরাইন

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে চায় বাহরাইন। এ জন্য রাশিয়ার মাধ্যমে একটি অনুরোধ পাঠিয়েছে তারা। শুক্রবার (৭ জুন) ইরানের সংবাদমাধ্যমের বরাতে এ খবর জানায় আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, কয়েক বছরের উত্তেজনার পর ইরানের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের বিষয়ে বাহরাইনের কর্মকর্তারা তৎপর হয়ে উঠেছেন। তারা রাশিয়ার মাধ্যমে চেষ্টা করছেন।

ইরানের প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার মাধ্যমে ইরানকে একটি বার্তা পাঠিয়েছে বাহরাইন। তারা আর উত্তেজনা চায় না। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আশা করে।

ইরানের প্রেস টিভিতে জামশিদির বরাত দিয়ে বলা হয়েছে, বাহরাইন ইরানের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য রাশিয়ার মাধ্যমে ইরানকে একটি বার্তা পাঠিয়েছে।

সৌদি আরব ও ইরানের মধ্যে উত্তেজনার মধ্যে ২০১৬ সালে তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে মানামা। গত বছর চীনের মধ্যস্থতায় সৌদি আরব ইরানের সঙ্গে নিজেদের সম্পর্ক স্বাভাবিক করে। এরপর বাহরাইনও এ পথে এগোয়।

সম্প্রতি মস্কো সফরে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন, বাহরাইনের রাজা হামাদ আলে খলিফা। সেখানে তিনি বলেন, অতীতে ইরানের সঙ্গে বাহরাইনের যে সমস্যা ছিল তা দূর হয়ে গেছে। কাজেই ইরানের সঙ্গে স্বাভাবিক সম্পর্কে ফিরে যাওয়ার ক্ষেত্রে দেরি করতে চান না তিনি। তথ‍্য সুত্র ও ছবি

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে রাশিয়ার কাছে বাহরাইন

আপডেট সময় : ১২:১৪:১৬ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪