ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে শ্রমিক দলের নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে শোভাযাত্রা, খাবার বিতরণ আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় ছাত্রদল নেতা এস এম নয়ন পদ হারালেন শাহরুখের পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রাজিলিয়ান অভিনেত্রী লারিসা কতটা সত্য: ইউক্রেনের এক হামলাতেই রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, কিয়েভের এই এক ফলাফলের গেজেট–জটে আটকে পরের বিসিএসের চূড়ান্ত ফল, চাকরিপ্রার্থীরা অপেক্ষায় শক্তিশালী পাসপোর্টের তালিকায় ৯ ধাপ উন্নতি বাংলাদেশের গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ পুলিশ ডলারের তীব্র সংকট: এলসি খুলতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের কবলে বাংলাদেশ, তালিকায় আরও ১৩ দেশ একনেকের ৮তম সভায় ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ইতিহাসের অন্যতম ধনী ও সবচেয়ে কৃপণ মহিলা কাজের মেয়ের বেতন বেশি চাওয়ার ঝগড়ায় মারা যান

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪৮:১৫ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ ৯৩৫৭ বার পড়া হয়েছে

ইতিহাসের অন্যতম ধনী ও সবচেয়ে কৃপণ মহিলা কাজের মেয়ের বেতন বেশি চাওয়ার ঝগড়ায় মারা যান

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইতিহাসের অন্যতম ধনী ও সবচেয়ে কৃপণ মহিলা কাজের মেয়ের বেতন বেশি চাওয়ার ঝগড়ায় মারা যান

ইতিহাসের অন্যতম ধনী ও সবচেয়ে কৃপণ মহিলা কাজের মেয়ের বেতন বেশি চাওয়ার ঝগড়ায় মারা যান
পৃথিবীর সবথেকে কৃপণ মহিলা 16 বছর বয়সে অন্তর্বাস গুলিও সেলাই করে মৃত্যুর দিন পর্যন্ত সেগুলি ব্যবহার করেছিলেন। তিনি পৃথিবীর সবথেকে ‘কৃপণ’ হিসেবে গিনেস বুকে নাম লেখিয়েছেন।

হেটি গ্রিন ইতিহাসের অন্যতম ধনী ও সবচেয়ে কৃপণ মহিলা, তার সম্পদের পরিমাণ আনুমানিক $2.3 বিলিয়নেরও বেশি। Hetty Greene 1835 সালে আমেরিকায় জন্মগ্রহণ করেন। তিনি একজন ধনী ব্যবসায়ীর একমাত্র কন্যা ছিলেন।

তার পিতার কাছ থেকে তিনি উত্তরাধিকারসূত্রে পেয়েছিলেন $7.5 মিলিয়ন আনুমানিক সম্পদ। যখন তার বয়স একুশ বছর, তিনি ওয়াল স্ট্রিটে তার অর্থ বিনিয়োগ করার জন্য নিউইয়র্কে বসবাস করতে চলে আসেন, তাকে একসময় ‘ওয়াল স্ট্রিটার রানি’ বলা হত।

নিজের মতো একজন কোটিপতিকে বিয়ে করেছিলেন তিনি, কিন্তু তারপরও মুদি দোকানের অবশিষ্ট কেক এবং ভাঙা বিস্কুট খেতেন এবং প্রতিদিনই তার কুকুরের জন্য একটা ফ্রি হাড় পাওয়ার জন্য দোকানীর সাথে ঝগড়া করতেন। হেট্টি গ্রিন পোষাকের ব্যাপারে খুবই কার্পণ্য দেখাতেন। 16 বছর বয়সে অন্তর্বাস গুলিও সেলাই করে মৃত্যুর দিন পর্যন্ত সেগুলি ব্যবহার করেছিলেন। তিনি কখনই একটি পয়সা খরচ করেননি, তাই বলা হয় যে তিনি কখনও গরম জল ব্যবহার করেনি।

তিনি যে কালো পোশাকটি পরতেন তা পুরোপুরি জীর্ণ না হওয়া পর্যন্ত পরিবর্তন করেননি, এজন্য অনেকে তাকে আড়ালে ‘ black witch’ বলতেন। তিনি মাত্র দুই সেন্ট দামের একটি পাই খেয়ে বেঁচে ছিলেন বহুদিন।
হেট্টির কৃপণতার কারনে তার ছেলের একটি পা কেটে ফেলতে হয়েছিল কারণ যখন ছেলেটির পা ভেঙ্গে যায় তিনি কোন টাকা খরচ না করে বিনামূল্যে চিকিৎসার জন্য খোঁজ করছিলেন।

হেটি গ্রিন 1916 সালে নিউ ইয়র্ক সিটিতে 81 বছর বয়সে মারা যান এবং “বিশ্বের সবচেয়ে কৃপণ ব্যক্তি” হিসাবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে প্রবেশ করেন।
তার মৃত্যুর কারণ ছিল কাজের মেয়ের সাথে ঝগড়া, মেয়েটি বেতন বাড়ানোর জন্য বলেছিল।

তিনি মারা যাওয়ার পর একটি বিপুল সম্পদ রেখে গেছেন। তার সন্তানরা তার চরম কৃপণতার উত্তরাধিকারী হয়নি, বরং তারা উদার ছিল। তার মেয়ে তার অর্থ দিয়ে একটি বিনামূল্যে হাসপাতাল তৈরি করেছিলেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইতিহাসের অন্যতম ধনী ও সবচেয়ে কৃপণ মহিলা কাজের মেয়ের বেতন বেশি চাওয়ার ঝগড়ায় মারা যান

আপডেট সময় : ১০:৪৮:১৫ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪