ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৬-এ বিশেষ স্বীকৃতি পেল আকিজ রিসোর্সের দুই অঙ্গপ্রতিষ্ঠান : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৬-এ বিশেষ স্বীকৃতি পেল আকিজ রিসোর্সের দুই অঙ্গপ্রতিষ্ঠান : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মুদ্রণ থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা: বাংলা যোগাযোগের আড়াইশ বছরের বিবর্তন ৭০ লাখ ক্ষুদ্র দোকান ব্যবসায়ীকে সিএমএসএমই খাতের অন্তর্ভুক্ত করার দাবি পাঠাগার হোক গণমানুষের বিশ্ববিদ্যালয় -শেখ রাসেল ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৬-এ বিশেষ স্বীকৃতি পেল আকিজ রিসোর্সের দুই অঙ্গপ্রতিষ্ঠান গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমিতে ২০৫ পদে নিয়োগ: আবেদনের শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে কাতার ও উজবেকিস্তানের ঐতিহাসিক পাঁচ বছর মেয়াদী চুক্তি ব্র্যাক ইউনিভার্সিটিতে চাইনিজ কালচার ডে ২০২৬ উদযাপন সাভারে পুলিশ কর্মকর্তা নিহতের ঘটনায় প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি গ্রেপ্তার এনবিআর সংস্কার আন্দোলনে জড়িত ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ করল সরকার হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা: যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৬-এ বিশেষ স্বীকৃতি পেল আকিজ রিসোর্সের দুই অঙ্গপ্রতিষ্ঠান

ঢাকা মহানগর প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

 

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৬-এ বিশেষ স্বীকৃতি পেল আকিজ রিসোর্সের দুই অঙ্গপ্রতিষ্ঠান

 

 

টেকসই উন্নয়ন, উদ্ভাবন এবং দায়িত্বশীল ব্যবসায়িক চর্চায় বিশেষ অবদানের জন্য ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬’-এ দুটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি পেয়েছে আকিজ রিসোর্স। শনিবার রাজধানী ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে জাতিসংঘের গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ ও ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ যৌথভাবে এই পুরস্কার প্রদান করে।

পরিবেশগত সুরক্ষা, সামাজিক দায়বদ্ধতা এবং সুশাসনের ক্ষেত্রে পরিমাপযোগ্য অগ্রগতি নিশ্চিত করা ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

পুরস্কারের তালিকায় আকিজ এসেনশিয়ালস লিমিটেড ‘ইএসজি প্রযুক্তি ও ডিজিটাল উদ্ভাবনে উৎকর্ষ’ বিভাগে বিশেষ স্বীকৃতি অর্জন করেছে।

 

পড়ুন>>এনবিআর সংস্কার আন্দোলনে জড়িত ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ করল সরকার

 

স্থানীয় প্রেক্ষাপটে প্রযুক্তিনির্ভর টেকসই সমাধান এবং ডিজিটাল ব্যবস্থাপনার সফল প্রয়োগের জন্য প্রতিষ্ঠানটিকে এই সম্মাননা দেওয়া হয়। অন্যদিকে, আকিজ এগ্রো ফিড লিমিটেড ‘সরবরাহব্যবস্থায় সহযোগিতা ও অংশীদারিত্বে উৎকর্ষ’ বিভাগে বিশেষ স্বীকৃতি পেয়েছে। প্রান্তিক কৃষক ও ক্ষুদ্র উৎপাদকদের সঙ্গে দীর্ঘমেয়াদি ও দায়িত্বশীল অংশীদারিত্ব গড়ে তোলার স্বীকৃতিস্বরূপ তাদের এই পুরস্কারে ভূষিত করা হয়।

এই অর্জন প্রসঙ্গে আকিজ রিসোর্সের ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি লিড মো. রাহাজুল আমিন বলেন, “এই স্বীকৃতি আমাদের জন্য যেমন আনন্দের, তেমনি একটি বড় দায়িত্বেরও বিষয়। ব্যবসায়িক কার্যক্রমের প্রতিটি স্তরে ইএসজিকে আরও গভীরভাবে সম্পৃক্ত করে প্রযুক্তি, উদ্ভাবন ও অন্তর্ভুক্তিমূলক অংশীদারিত্বের মাধ্যমে টেকসই মূল্য সৃষ্টি করাই আমাদের লক্ষ্য। এই স্বীকৃতি ভবিষ্যতে আরও পরিমাপযোগ্য ও কার্যকর উদ্যোগ নিতে আমাদের উৎসাহিত করবে।”

পড়ুন>>ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার: বাস্তবতা ও আইনি জটিলতা

পুরস্কার প্রদান অনুষ্ঠানে আকিজ গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আকিজ এগ্রো ফিড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এ.টি.এম. হাবিব উল্লাহ, আকিজ এসেনশিয়ালস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা আক্তারুল আলম শাহ, আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, ইএসজি ও সাসটেইনেবিলিটি লিড মো. রাহাজুল আমিন এবং সিনিয়র অফিসার মো. ইবতেহাজ ইফরিত।

 

এই দ্বৈত স্বীকৃতি আকিজ রিসোর্সের টেকসই উন্নয়ন, প্রযুক্তিগত উদ্ভাবন এবং অংশীজনদের সঙ্গে দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টির প্রতিশ্রুতির প্রতিফলন হিসেবে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!