ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহিরপুরে থমকে গেছে ছাত্রী যৌন হয়রানির অভিযোগের বিচার দিল্লিতে নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে মমতা বন্দ্যোপাধ্যায় ও স্থানীয় সরকারব্যবস্থা জনগণের কাছে ফেরাতে চায় সরকার: মঈন খান আমেরিকান ফিজিক্যাল সোসাইটির ফেলো হলেন অধ্যাপক অরুণ কুমার বসাক কুষ্টিয়ায় বিএসএফ’র গুলিতে বাংলাদেশি কৃষক আহত দুর্গাপূজায় উপকরণের চড়া দাম ও বাজেটের অভাবে বিপাকে প্রতিমাশিল্পীরা বাংলাদেশি বংশোদ্ভূত কুইন সুলিভানের চোখে ভক্তদের অকৃত্রিম ভালোবাসা কোস্ট গার্ডে ৩৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ অক্টোবর রিয়াদের বিমানবন্দর ও বিমানে হুতি হামলার নিন্দা জানাল কাতার আবুধাবিতে টাইগারদের ইনিংস শেষ তিনশ ছেচল্লিশ রানে

আমেরিকান ফিজিক্যাল সোসাইটির ফেলো হলেন অধ্যাপক অরুণ কুমার বসাক

রাজশাহী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৩২:৪৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমেরিকান ফিজিক্যাল সোসাইটির ফেলো হলেন অধ্যাপক অরুণ কুমার বসাক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. অরুণ কুমার বসাক মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের অন্যতম শীর্ষ বৈজ্ঞানিক সংগঠন আমেরিকান ফিজিক্যাল সোসাইটির (এপিএস) ২০২৬ সালের ‘ফেলো’ হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টায় সংগঠনটির ওয়েবসাইটে এই ঘোষণা প্রকাশ করা হয়। চলতি বছর বিশ্বের শীর্ষস্থানীয় পদার্থবিজ্ঞানীদের মধ্য থেকে মাত্র ১৫৩ জনকে এই সম্মানে ভূষিত করা হয়েছে, যার মধ্যে অধ্যাপক বসাক একজন।

নিউক্লিয়াস-নিউক্লিয়াস বিভবের প্রয়োগের মাধ্যমে নিউক্লীয় পদার্থবিজ্ঞান ও জ্যোতির্পদার্থবিজ্ঞানের জটিল সব সমস্যার সমাধানে অসামান্য অবদান রেখেছেন তিনি। পাশাপাশি বাংলাদেশে বিজ্ঞানশিক্ষা ও কম্পিউটার সচেতনতা বৃদ্ধিতে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পড়ুন<>বাংলাদেশি বংশোদ্ভূত কুইন সুলিভানের চোখে ভক্তদের অকৃত্রিম ভালোবাসা

বাংলাদেশে কর্মরত পদার্থবিজ্ঞানীদের মধ্যে তিনি প্রথম এই বিরল আন্তর্জাতিক সম্মান অর্জন করলেন। ৮৬ বছর বয়সেও তার এই নিরবচ্ছিন্ন গবেষণা ও শিক্ষকতা নতুন প্রজন্মের জন্য একটি অনন্য মাইলফলক ও দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

এর আগে গত ৫ অক্টোবর তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে ২০২৬ সালের ‘গুণী শ্রেষ্ঠ শিক্ষক’ সম্মাননা গ্রহণ করেন। নিজের এই আন্তর্জাতিক প্রাপ্তি নিয়ে অধ্যাপক ড. অরুণ কুমার বসাক জানান, এই স্বীকৃতি কেবল তার ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি দেশের সমগ্র বিজ্ঞানচর্চা ও গবেষণার জন্য অত্যন্ত গর্বের বিষয়।

পড়ুন>>সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, বাংলাদেশি পরিচয়ই মূল লক্ষ্য: মাহদী আমিন

তিনি তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলেন, সীমিত সুযোগ সত্ত্বেও নিষ্ঠা ও অধ্যবসায় থাকলে আন্তর্জাতিক অঙ্গনে অবদান রাখা সম্ভব। তার প্রত্যাশা, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার পরিবেশ আরও উন্নত হবে এবং শিক্ষার্থীরা বিশ্বমানের বিজ্ঞানী হিসেবে নিজেদের তৈরি করবে।

অধ্যাপক বসাকের এই সাফল্যে তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। উপাচার্য বলেন, বিশ্বখ্যাত আমেরিকান ফিজিক্যাল সোসাইটির ফেলো হিসেবে অধ্যাপক বসাকের নির্বাচন তার বহুমাত্রিক গবেষণা ও বিজ্ঞানচর্চার যথার্থ স্বীকৃতি। তার এই অর্জনে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ পুরো বাংলাদেশ গর্বিত। এই সাফল্য দেশের তরুণ শিক্ষার্থীদের মৌলিক গবেষণায় আরও বেশি অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের উচ্চশিক্ষার ভাবমূর্তিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আমেরিকান ফিজিক্যাল সোসাইটির ফেলো হলেন অধ্যাপক অরুণ কুমার বসাক

আপডেট সময় : ০৪:৩২:৪৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬