আনুষ্ঠানিক স্বীকৃতি পেল বেঙ্গল ফিল্ম সোসাইটি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
আনুষ্ঠানিক স্বীকৃতি পেল বেঙ্গল ফিল্ম সোসাইটি : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রাম পোস্টে মেসির ক্যারিয়ারের রসিদ: সর্বকালের সেরা বিতর্কের ইতি আনুষ্ঠানিক স্বীকৃতি পেল বেঙ্গল ফিল্ম সোসাইটি প্রাথমিক শিক্ষকদের পদোন্নতি: আইনি জট কাটলেও রায়ের কপির অপেক্ষায় থমকে আছে কার্যক্রম কুয়েতে ইরান থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, সতর্ক অবস্থানে সেনাবাহিনী চাটমোহরে মারধরের ঘটনায় চিকিৎসাধীন দিনমজুরের মৃত্যু জলবায়ু অর্থায়ন ও কার্বন ক্রেডিট ব্যবস্থাপনায় ২৫ সদস্যের জাতীয় কমিটি গঠন জ্বালানি সংকট নিরসনে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার: প্রধানমন্ত্রী আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

আনুষ্ঠানিক স্বীকৃতি পেল বেঙ্গল ফিল্ম সোসাইটি

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

বাংলা চলচ্চিত্রের মানোন্নয়ন এবং বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী দর্শকদের কাছে এর প্রসার ঘটানোর লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করা ‘বেঙ্গল ফিল্ম সোসাইটি’ এখন সরকারিভাবে স্বীকৃত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধন পেয়েছে। এই নিবন্ধনের সনদপত্রটি সম্প্রতি বোর্ডের ভাইস চেয়ারম্যান আব্দুর রহমানের কাছ থেকে গ্রহণ করেন সোসাইটির সাধারণ সম্পাদক জীবন শাহাদাৎ। সংগঠনটির নিবন্ধন নম্বর এফ সি-০৭/২০২৬।

চলচ্চিত্র নির্মাতা ও সংগঠক জীবন শাহাদাৎ-এর আবেদনের প্রেক্ষিতে গঠিত এই সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট গীতিকার ও নাট্যকার অনুরূপ আইচ। এই আনুষ্ঠানিক স্বীকৃতির বিষয়ে জীবন শাহাদাৎ জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চলচ্চিত্র সংসদ আইন ২০১১ অনুসরণ করে তারা বাংলাদেশসহ বিশ্বের সকল বাংলা ভাষাভাষী মানুষের কাছে বাংলা চলচ্চিত্রের বিকাশ ও মানোন্নয়নে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই নিবন্ধনের মাধ্যমে সংগঠনের দায়িত্ব আরও বৃদ্ধি পেয়েছে বলে তিনি উল্লেখ করেন। একইসঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। সোসাইটির সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই নিবন্ধনের ফলে তাদের কার্যক্রম আরও বিস্তৃত করার সুযোগ তৈরি হয়েছে। ভবিষ্যতে বাংলা চলচ্চিত্রের উন্নয়ন, নির্মাতা ও কলাকুশলীদের মধ্যে সমন্বয় সাধন এবং চলচ্চিত্র সংস্কৃতির প্রসারে বহুমুখী উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে তাদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!