আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ পদে নিয়োগ, আবেদনের সুযোগ
- আপডেট সময় : ০৮:৩৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ৯৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মোট ৬২ জন কর্মকর্তা নিয়োগ দেবে। সিস্টেম ম্যানেজার পদে একজন এবং প্রিন্সিপাল অফিসার পদে ৬১ জনসহ মোট দুই ক্যাটাগরিতে এই নিয়োগ সম্পন্ন হবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। প্রিন্সিপাল অফিসার পদটি ষষ্ঠ গ্রেডের। দুই মাসে ক্যাডার হওয়া কঠিন, কিন্তু অসম্ভব নয়।
পদের বিবরণ ও বেতন স্কেল
- সিস্টেম ম্যানেজার: ৩য় গ্রেড, বেতন ১,১৩,০০০ থেকে ১,৪৮,৮০০ টাকা।
- প্রিন্সিপাল অফিসার: ৬ষ্ঠ গ্রেড, বেতন ৭১,০০০ থেকে ১,৩৪,০০০ টাকা।
নিয়োগপ্রাপ্তরা মূল বেতনের পাশাপাশি ব্যাংকের নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাও প্রাপ্য হবেন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
সিস্টেম ম্যানেজার পদের প্রার্থীদের কম্পিউটার সায়েন্স, সিএসই, ট্রিপল ই অথবা আইসিটি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। সেই সঙ্গে সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট বা সমপর্যায়ের পদে চার বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। আন্তর্জাতিক জার্নালে অন্তত দুটি প্রকাশনা এবং পিএইচডি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রিন্সিপাল অফিসার পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি এবং ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার হিসেবে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। উভয় ক্ষেত্রেই শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
বয়সসীমা ও আবেদনের সময়সীমা
২০২৬ সালের ১ জুন তারিখে সিস্টেম ম্যানেজার পদের প্রার্থীদের বয়সসীমা ২১ থেকে ৪৫ বছর এবং প্রিন্সিপাল অফিসার পদের প্রার্থীদের বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন প্রক্রিয়া
- আবেদনের শেষ তারিখ: ২৫ অক্টোবর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
- আবেদন ফি: ২০০ টাকা।
- ফি জমা দেওয়ার শেষ সময়: ২৭ অক্টোবর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
- আবেদন ওয়েবসাইট: বাংলাদেশ ব্যাংকের ই-রিক্রুটমেন্ট পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- বিটিভিতে সংবাদ উপস্থাপক হিসেবে আবেদন, বাংলা ও ইংরেজি সংবাদ পাঠের সুযোগ।
- নিউজিল্যান্ডে উচ্চশিক্ষা: ২৪টি যোগ্যতা থাকলেই পাবেন পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা।
সূত্র: প্রথম আলো
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























