আজ ৩ এপ্রিল: আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাবলি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
আজ ৩ এপ্রিল: আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাবলি : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ২৪ ঘণ্টা আগে নোটিশ দেওয়ার আহ্বান ৪১ দেশের তুরস্ক সফরের সময় ট্রাম্পের গোপন বিমান বদল: নেপথ্যে ছিল ক্ষেপণাস্ত্র হামলার হুমকি বাবার মৃত্যুশোকে কাতর মেসি ফিরলেন মাঠে, লিগস কাপ থেকে বিদায় মায়ামির বরিশাল আদালত প্রাঙ্গণে বিস্ফোরণ ও সাভারে জেএমবি আস্তানায় অভিযান রাজকুমার সন্তোষীর ‘বাটওয়ারা ১৯৪৭’: সানি দেওল ও প্রীতি জিনতার পারিশ্রমিক নিয়ে চর্চা অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে ফিরছে বাংলাদেশ: রেকর্ডের হাতছানি ও কঠিন চ্যালেঞ্জ সিলেটে তিনজনকে প্রাণহানির ঘটনায় রংমিস্ত্রি বাবুল গ্রেপ্তার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান কুড়িগ্রামে গণশুনানিতে জনতার কথা শুনছে প্রশাসন: সেবার দুয়ারে নতুন আস্থার বার্তা তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ

আজ ৩ এপ্রিল: আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাবলি

সংকলন: সৈয়দা মোসলেমা বেগম
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাবলি

 

আজ ৩ এপ্রিল: আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাবলি

 

 

৩ এপ্রিল গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৯৩তম (অধিবর্ষে ৯৪তম) দিন। বছর শেষ হতে আরো ২৭২ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী

১০৪৩ – ইংল্যান্ডের রাজা হিসেবে এডওয়ার্ডের অভিষেক অনুষ্ঠিত হয়।
১৩১২ – ভিয়েনার দ্বিতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়।
১৫৫৯ – স্পেন ও ফ্রান্স দ্বিতীয় চুক্তি করে।
১৬৬১ – ইস্ট ইন্ডিয়া কোম্পানি যুদ্ধে লিপ্ত হওয়া, অস্ত্র নির্মাণ ইত্যাদির অধিকারসংক্রানৱ সনদ লাভ করে।
১৭৮৩ – সুইডেন ও মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সম্পাদন করে।
১৮৫৭ – রানী ভিক্টোরিয়াকে ‘ভারত সম্রাজ্ঞী’ ঘোষণা করা হয়।
১৮৬০ – মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম ঘোড়ার ডাক চালু হয়।
১৮৯০ – ইউরোপের বিশিষ্ট রাজনীতিবিদ, জার্মান সাম্রাজ্যের স্থপতি ও প্রথম চ্যান্সেলর অটো ভন বিসমার্ক পদচ্যুত হন।
১৯৩৯ – ডেনমার্ক ও নরওয়েতে জার্মান বাহিনী অনুপ্রবেশ করে।

১৯৪১ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ইরাকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা রশিদ আলী আল গিলানী বাগদাদ দখল করে নেন।

১৯৫৪ – শেরে বাংলা এ. কে. ফজলুক হক চার সদস্য বিশিষ্ট যুক্তফ্রন্ট মন্ত্রী সভা গঠন করেন।
১৯৯৫ – ভিয়েতনাম মার্কিন বিরোধী প্রতিরোধ যুদ্ধে জয়লাভের ২০তম বার্ষিকী উদ্‌যাপন করে।
২০০২ – ইসরাইলী সেনাবাহিনী ফিলিস্তিনের জর্দান নদীর পশ্চিম তীরে অবস্থিত জেনিন শহরে ভয়াবহ হামলা শুরু করে।
২০০৫ – বাংলাদেশী অভিনেতা সিয়াম আহমেদ খাঁ এর জন্মদিন ।
২০১৩ – আর্জেন্টিনার বুয়েনোস আইরেস ও লা প্লাতায় রেকর্ড বৃষ্টির পর বন্যায় ৫০ জন নিহত হয়।

জন্ম

১৭৮১ – স্বামীনারায়ণ, ভারতীয় যোগী, সন্ন্যাসী এবং ধর্মীয় নেতা।(মৃ.১৮৩০)
১৭৮৩ – ওয়াশিংটন আরভিং, মার্কিন ছোটগল্পকার, প্রাবন্ধিক, জীবনীকার, ইতিহাসবেত্তা ও কূটনীতিক। (মৃ. ১৮৫৯)
১৮৮১ – ইতালীয় সাংবাদিক ও রাজনীতিবিদ ও ৩০ তম প্রধানমন্ত্রী আল্কিডে ডি গাস্পেরি।
১৮৮৪ – জিমি ম্যাথুজ, অস্ট্রেলীয় ক্রিকেটার। (মৃ. ১৯৪৩)
১৮৯৩ – লেসলি হাওয়ার্ড, ইংরেজ অভিনেতা, পরিচালক ও প্রযোজক।

১৯০৩ – কমলাদেবী চট্টোপাধ্যায় ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও সমাজ সংস্কারক।(মৃ.২৯/১০/১৯৮৮)
১৯১৪ – শ্যাম মানেকশ’ পারস্য বংশোদভূত ভারতীয় সেনাবাহিনীর প্রথম ফিল্ড মার্শাল।(মৃ.২৭/০৬/২০০৮)
১৯২২ – ডরিস ডে, মার্কিন অভিনেত্রী, সঙ্গীতশিল্পী, ও প্রাণি-কল্যাণকর্মী। (মৃ. ২০১৯)

১৯২৪ – মার্লোন ব্রান্ডো, মার্কিন চলচ্চিত্র অভিনেতা। (মৃ. ২০০৪)
১৯২৫ – ইংরেজ পাইলট, রাজনীতিবিদ ও উদ্ভাবন অ্যান্থনি নীল ওয়েজউড টনি বেন।
১৯২৯ – ফজলুর রহমান খান, বাংলাদেশী স্থপতি ও পুরকৌশলী। (মৃ. ১৯৮২)
১৯৪১ – হরিমাধব মুখোপাধ্যায়,বাংলা থিয়েটারের নট, নাট্যকার, নাট্যনির্দেশক ও সংগঠক। (মৃ.২০২৫)
১৯৪৮ – ওলন্দাজ শিক্ষাবিদ, রাজনীতিক ও কূটনীতিক জাপ ডি হুপ শেফার।
১৯৫০ – আলমগীর, বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা।
১৯৫৫ – নন্দিতা রায়, ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক।
১৯৬১ – মার্কিন অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার এডি মারফি।
১৯৭৩ – ভারতীয় অভিনেতা, পরিচালক ও কোরিওগ্রাফার প্রভু দেব।
১৯৭৮ – টমি হাস, জার্মান টেনিস খেলোয়াড়।
১৯৮২ – কানাডীয় অভিনেত্রী কবিয়ে স্মুল্ডেরস।
১৯৮৩ – ইংরেজ ফুটবল খেলোয়াড় বেন ফস্টার।
১৯৮৫ – ইংরেজ গায়ক, গীতিকার ও প্রযোজক লিওনা লুইস।
১৯৮৬ – মার্কিন অভিনেত্রী অ্যামান্ডা লরা বাইন্স।
১৯৮৮ – ওলন্দাজ ফুটবলার তিম ক্রুল।
১৯৯২ – রুশ সাঁতারু জুলিয়া আন্দ্রেইভানা ইফিমোভা।
১৯৯৫ – তাসকিন আহমেদ, বাংলাদেশী ক্রিকেটার।

মৃত্যু

১২৮৭ – পোপ চতুর্থ অনারিয়াস।
১৬৮০ – ছত্রপতি শিবাজী মহারাজ, ভারতের মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা।(জ.১৯/০২/১৬৩০)
১৬৮২ – স্পেনীয় চিত্রশিল্পী ও শিক্ষাবিদ বারটলমে এস্তেবান মুড়িলও।
১৮৯৭ – জার্মান পিয়ানোবাদক ও সুরকার জোহানেস ব্রামস।
১৯০৯ – প্রখ্যাত বাঙালি সাংবাদিক ও শিক্ষাব্রতী নগেন্দ্রনাথ ঘোষ।(জ.১৮৫৪)
১৯৩২ – বামাপদ বন্দ্যোপাধ্যায় সুপ্রসিদ্ধ বাঙালি চিত্রশিল্পী ।(জ.০৬/০৩/১৮৫১)
১৯৪০ – স্বাধীনতা সংগ্রামী চট্টল গৌরব মহিমচন্দ্র দাস । (জ.১৮৭১)
১৯৪১ – হাঙ্গেরীয় শিক্ষাবি, রাজনীতিবিদ ও ২২ তম পাল টিলেকি প্রধানমন্ত্রী।
১৯৪৩ – জার্মান অভিনেতা, পরিচালক ও প্রযোজক কনরাড ভেইডট।
১৯৬৯ – প্রথম ভারতীয় সবাক চলচ্চিত্র যন্ত্র স্থাপয়িতা মধু শীল।

১৯৭৫ – ভারতে জ্যোতির্বিজ্ঞানচর্চায় অন্যতম পথিকৃৎ রাধাগোবিন্দ চন্দ্র।(জ.১৮৭৮)
১৯৭৭ – জ্যাক রাইডার, অস্ট্রেলীয় ক্রিকেটার।
১৯৭৯ – সৈয়দ মাহবুব মোর্শেদ, বাংলাদেশী প্রখ্যাত বিচারপতি।

১৯৮৬ – সাহিত্যিক সাংবাদিক অসীম রায়।
১৯৯১ – গ্রাহাম গ্রিন, খ্যাতিমান ইংরেজ ঔপন্যাসিক, গল্পকার ও সমালোচক।
১৯৯৮ – মেরি কার্টরাইট, ব্রিটিশ গণিতবিদ
২০১৩ – জার্মান বংশোদ্ভূত মার্কিন লেখক ও চিত্রনাট্যকার রুথ প্রাওয়ের ঝাবভালা।
২০১৭ – কিশোরী আমোনকর, ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের, খেয়াল, ঠুমরি ও ভজন ইত্যাদির গায়িকা। (জ.১৯৩২)।

দিবস

জাতীয় চলচ্চিত্র দিবস, বাংলাদেশ।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!