আজ ১ আগস্ট: আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাপঞ্জি : দৈনিক সৃষ্টি নিউজ ‍
  1. admin@sristy.net : admin :
আজ ১ আগস্ট: আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাপঞ্জি : দৈনিক সৃষ্টি নিউজ ‍
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরলের বুনিয়াদপুর সিনিয়র মাদরাসা এর নবনির্মিত ৪ তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন কাউনিয়ায় প্রতিবন্ধী ভাতিজি ধর্ষণ মামলায় আপন জ্যাঠা গ্রেফতার কাউনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণ মিছিল রাণীশংকৈলে জামায়াতের গণমিছিল ও সমাবেশ ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের নতুন কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন নাগেশ্বরীতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দো’য়া মাহফিল অনুষ্ঠিত সরিষাবাড়ীর কৃতি সন্তান অ্যাডভোকেট হুমায়ুন করিম সিদ্দিক পুনরায় অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল নিযুক্ত কেলিশহরকে মাদক ও সন্রাস মুক্ত করতে ফের আলোচনায় জসিম উদ্দিন মাষ্টার  পটিয়ায় কলা চুরির প্রতিবাদে মুন্সি সমিতির নেতাকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী ক্যাম্পেইনে হামলায় আহত ১

আজ ১ আগস্ট: আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাপঞ্জি

স‍ৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাবলি

 

 

আজ ১ আগস্ট: আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাপঞ্জি

 

১ আগস্ট গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২১৩তম (অধিবর্ষে ২১৪তম) দিন। বছর শেষ হতে আরো ১৫২ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী

১৪৯৮ – ইতালির ক্রিস্টোফার কলম্বাস আমেরিকার মূল ভূখণ্ডে পদার্পণ করেন।
১৬৪৮ – সুইজারল্যান্ড স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি পায়।
১৬৭২ – ব্রিটিশ বিচারব্যবস্থা চালু হয়।
১৬৯৮ – ইংরেজ কুঠিয়াল জব চার্নক কলকাতা নগর পত্তন করেন।
১৭৭৩ – ব্রিটিশ সংসদ উপমহাদেশে শাসন সংস্কারের উদ্দেশ্যে রেগুলেটিং অ্যাক্ট আইন বিধিবদ্ধ করে।
১৭৭৪ – ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধিকৃত ভারতবর্ষের রাজধানী হয় কলকাতা।
১৭৭৪ – যোশেফ প্রিস্টলি অক্সিজেন আবিষ্কার করেন।
১৮৩৪ – ব্রিটিশ উপনিবেশগুলোতে দাসপ্রথা বাতিল।
১৮৬১ – দেবেন্দ্রনাথ ঠাকুরের অর্থায়নে ও মনোমোহন ঘোষের সম্পদনায় পাক্ষিক ‘ইন্ডিয়া মিরর’ প্রকাশিত।
১৮৯৪ – প্রথম চীন-জাপান যুদ্ধ শুরু হয় কোরিয়া নিয়ে।

১৯১৪ – জার্মানি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধ শুরু।

১৯২০ – ইস্টবেঙ্গল ভারতের পেশাদার ফুটবল ক্লাব কলকাতায় প্রতিষ্ঠিত হয়।
১৯৫৩ – ভারতে বেসরকারি বিমান সংস্থার জাতীয়করণ হয় এবং ইন্ডিয়ান এয়ারলাইন্স গঠিত হয়।
১৯৬০ – আফ্রিকার দেশ বেনিন ফরাসি উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে।
১৯৬৪ – বেলজিয়ান কঙ্গোর নাম পরিবর্তন হয়ে রিপাবলিক অব কঙ্গো হয়।
১৯৬৭ – পূর্ব জেরুসালেমকে গ্রহণ করে নেয়।
১৯৭১ – বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে নিউইয়র্কে ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ অনুষ্ঠিত।
১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় পেরু।
১৯৭৫ – ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে সাবেক সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, কানাডা এবং আলবেনিয়া ছাড়া অন্য ইউরোপীয় দেশের শীর্ষ নেতাদের সম্মেলন শুরু হয়।

জন্ম

১৭৪৪ – জঁ-বাতিস্ত লামার্ক, ফরাসি সৈনিক, প্রকৃতিবিদ ও শিক্ষাবিদ। (মৃ. ১৮২৯)
১৮৬১ – স্যামি জোন্স, অস্ট্রেলীয় ক্রিকেট খেলোয়াড়। (মৃ. ১৯৫১)
১৮৬৮ – মহেন্দ্রনাথ দত্ত, বাঙালি লেখক ও স্বামী বিবেকানন্দর অনুজ। (মৃ.১৯৫৬)
১৮৮১ – অর্ধেন্দুকুমার গঙ্গোপাধ্যায়, বাঙালি শিল্প সমালোচক ও অধ্যাপক। (মৃ. ১৯৭৪)
১৮৮৫ – গেয়র্গ ডে হেভেসি, হাঙ্গেরীয়-জার্মান রসায়নবিদ এবং শিক্ষাবিদ, নোবেল পুরস্কার বিজয়ী। (মৃ. ১৯৬৬)
১৮৯৫ – গোপালচন্দ্র ভট্টাচার্য, বাঙালি পতঙ্গবিশারদ ও উদ্ভিদবিদ। (মৃ.১৯৮১)
১৯১৫ – মোমতাজ আলী খান, বাংলাদেশি লোকসঙ্গীতশিল্পী, গীতিকার ও সুরকার। (মৃ. ১৯৯০)
১৯১৯ – মির্জা নূরুল হুদা, পূর্ব পাকিস্তানের গভর্নর। (মৃ. ১৯৯১)
১৯১৯ – স্ট্যানলি মিডলটন, ব্রিটিশ ঔপন্যাসিক। (মৃ. ২০০৯)
১৯২২ – এ কে নাজমুল করিম, বাংলাদেশি শিক্ষাবিদ ও সমাজবিজ্ঞানী। (মৃ. ১৯৮২)
১৯২৪ – ফ্রাঙ্ক ওরেল, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট খেলোয়াড় ও জামাইকান সিনেটর। (মৃ. ১৯৬৭)
১৯২৮ – এম আর খান, বাংলাদেশি অধ্যাপক, চিকিৎসক ও শিশুরোগ বিশেষজ্ঞ। (মৃ. ২০১৬)

১৯৩০ – ফজলুল হালিম চৌধুরী – ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো। (মৃ. ১৯৯৬)
১৯৩৩ – মীনা কুমারী, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী ও কবি। (মৃ.৩১/০৩/১৯৭২)

১৯৩৫ – জিওফ পুলার, ইংরেজ ক্রিকেট খেলোয়াড়। (মৃ. ২০১৪)
১৯৩৮ – নাজমুল হক, বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডার। (মৃ. ১৯৭১)
১৯৪০ – মোজাম্মেল হোসেন, বাংলাদেশি চিকিৎসক, রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য। (মৃ. ২০২০)
১৯৪২ – আব্দুর রাজ্জাক, বাংলাদেশি ছাত্রনেতা, মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী। (মৃ. ২০১১)
১৯৪৬ – খুরশিদ আলম, বাংলাদেশি সঙ্গীতশিল্পী।
১৯৪৮ – মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশি রাজনীতিবিদ।
১৯৫৫ – অরুণ লাল, ভারতীয় ক্রিকেটার।
১৯৫৬ – মোহন রায়হান, বাংলাদেশী কবি
১৯৬২ – আবু সাইয়ীদ, বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক।
১৯৬৩ – দেমিয়ান বিচির, মেক্সিকান-মার্কিন অভিনেতা।
১৯৬৫ – স্যাম মেন্ডেজ, ইংরেজ মঞ্চ ও চলচ্চিত্র পরিচালক।
১৯৯৭ – নিগার সুলতানা, বাংলাদেশি প্রমিলা ক্রিকেট খেলোয়াড়।

মৃত্যু

৩০ খ্রিস্টপূর্বাব্দ – মার্ক অ্যান্টনি, রোমান জেনারেল এবং রাজনীতিবিদ। (জ. ৮৩ খ্রিস্টপূর্বাব্দ)
১১৩৭ – ফ্রান্সের ষষ্ঠ লুই
১৮৪৬ – দ্বারকানাথ ঠাকুর, জোড়াসাঁকো ঠাকুর বাড়ির প্রতিষ্ঠাতা, ব্যবসায় বিনিয়োগকারী ও উদ্যোক্তা।। (জ. ১৭৯৪)
১৯১১ – কনরাড ডুডেন, জার্মান ভাষাতাত্ত্বিক। (জ. ১৮২৯)

১৯২০ – বাল গঙ্গাধর তিলক, ভারতীয় পণ্ডিত ও ভারতীয় জাতীয়তাবাদী নেতা, সমাজ সংস্কারক, আইনজীবী এবং স্বাধীনতা কর্মী। (জ.২৩/০৭১৮৫৬)

১৯২৯ – রমেশচন্দ্র ভট্টাচার্য, ভারতীয় বাঙালি শিক্ষক বিজ্ঞানী। (জ.১৮৮২)
১৯৪৪ – ম্যানুয়েল এল. কুয়েজন, ফিলিপিনো রাজনীতিবিদ। (জ. ১৮৭৮)
১৯৭০ – অটো ভারবুর্গ, নোবেলজয়ী জার্মান শারীরতত্ত্ববিদ এবং চিকিৎসক।
১৯৭৭ – জহর রায়, বাংলা চলচ্চিত্রের ভারতীয় বাঙালি কৌতুকাভিনেতা। (জ. ১৯১৯)
১৯৮২ – জ্যোতিরিন্দ্র নন্দী,বাঙালি সাহিত্যিক।(জ.২০/০৮/১৯১২)
১৯৮৫ – স্যান্ডি বেল, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। (জ. ১৯০৬)
১৯৮৭ – আবু সাঈদ চৌধুরী, বাংলাদেশের ২য় রাষ্ট্রপতি। (জ. ১৯২১)

১৯৯৯ – নীরদচন্দ্র চৌধুরী, ব্রিটিশ ভারতের বাঙালি লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। (জ.২৩/১১/১৮৯৭)
২০০০ – আলী সরদার জাফরি, ভারতের প্রখ্যাত উর্দু কবি। (জ.১৯১৩)

২০০৫ – ফাহাদ বিন আবদুল আজিজ, সৌদি আরবের বাদশাহ। (জ. ১৯২১)
২০০৯ – কোরাজন অ্যাকুইনো, ফিলিপিনো রাজনীতিবিদ। (জ. ১৯৩৩)
২০১৪ – এল. কে. সিদ্দিকী, বাংলাদেশের ৭ম ডেপুটি স্পিকার। (জ. ১৯৩৯)
২০২০ – উইলফোর্ড ব্রিমলি, আমেরিকান অভিনেতা এবং গায়ক। (জ. ১৯৩৪)
২০২১ – আবদাল কাদির আস-সুফি, স্কটিশ ইসলামী পন্ডিত এবং লেখক। (জ. ১৯৩০)

ছুটি ও অন্যান্য

স্কাউট স্কার্ফ ডে
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহএর প্রথম দিন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!