ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ রাইজিং স্টার্স: বাংলাদেশ ‘এ’ দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা চট্টগ্রামে যুবদল নেতা গ্রেপ্তার: প্রকাশ্যে অস্ত্র হাতে জীবনের পুরোনো ছবি নেতানিয়াহুর পতন ঘটাতে জোট গঠনের পথে ইসরাইলি বিরোধী নেতারা শ্রমিক আন্দোলনে যদি ফ্যাসিস্টদের অনুপ্রবেশ ঘটে, এর দায়ভার সরকারের: নাহিদ ইসলাম কাউনিয়ায় জাতীয় যুব দিবস উপলক্ষে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পেকুয়ায় অটোরিকশার সংঘর্ষে পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু আওয়ামী লীগের নেতাকর্মীদের বিশাল অবৈধ অর্থ দিয়ে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা: প্রস্তুত সরকার ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা কুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জামালপুরের মেলান্দহে কাঁঠালগাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রৌঢ়ের মৃত্যু

আজ শপথ নেবেন মন্ত্রিসভার সদস্যরা: কারা হচ্ছেন মন্ত্রী?

সৃষ্টি ডেস্ক
  • আপডেট সময় : ০৯:২৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪ ২৯৬ বার পড়া হয়েছে

আজ শপথ নেবেন মন্ত্রিসভার সদস্যরা: কারা হচ্ছেন মন্ত্রী?

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ শপথ নেবেন মন্ত্রিসভার সদস্যরা। কারা হচ্ছেন মন্ত্রী?

দ্বাদশ জাতীয় সংসদে নবনির্বাচিত এমপিরা শপথ নিয়েছেন গতকাল। আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) শপথ নেবেন মন্ত্রিসভার সদস্যরা। গতকালই মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য বেশ কয়েকজন আমন্ত্রণ পেয়েছেন।

আজ বিকালেই জানা যাবে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে মন্ত্রপরিষদের সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপ্রধান। শপথগ্রহণ শেষে নবনিযুক্ত মন্ত্রিপরিষদের সদস্যরা নিজ নিজ শপথবাক্যে স্বাক্ষর করবেন।

ইতোমেধ্যই দ্বাদশ সংসদে নতুন মন্ত্রিসভা গঠনের অনুমতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বুধবার (১০ জানুয়ারি) রাতে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
মন্ত্রিপরিষদে স্থান পেয়েছেন যারা-
১. আ. ক. ম মোজাম্মেল হক (গাজীপুর-১)
২. ওবায়দুল কাদের (নোয়াখালী-৫)
৩. নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন (নরসিংদী-৪)
৪. আসাদুজ্জামান খান (ঢাকা-১২)
৫. ডা. দীপু মনি (চাঁদপুর-৩)
৬. মো. তাজুল ইসলাম (কুমিল্লা-৯)
৭. মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১)
৮. আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪)
৯. আনিসুল হক (বাহ্মণবাড়িয়া-৪)
১০. মোহাম্মদ হাছান মাহমুদ (চট্টগ্রাম-৭)
১১. মো. আব্দুস শহীদ (মৌলভীবাজার-৪)
১২. সাধন চন্দ্র মজুমদার (নওগাঁ-১)
১৩. র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩)

১৪. মো. আব্দুর রহমান (ফরিদপুর-১)
১৫. নারায়ন চন্দ্র চন্দ (খুলনা-৫)
১৬. আব্দুস সালাম (ময়মনসিংহ-৯)
১৭. মহিবুল হাসান চৌধুরী (চট্টগ্রাম-৯)
১৮. ফরহাদ হোসেন (মেহেরপুর-১)
১৯. ফরিদুল হক খান (জামালপুর-২)
২০. মো. জিল্লুল হাকিম (রাজবাড়ী-২)
২১. সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯)
২২. জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩)
২৩. নাজমুল হাসান (কিশোরগঞ্জ-৬)

এবং টেকনোক্র্যাট মন্ত্রী দুজন হচ্ছেন-
২৪. স্থপতি ইয়াফেস ওসমান
২৫. সামন্ত লাল সেন

প্রতিমন্ত্রী
১. বেগম সিমিন হোমেন (রিমি) (গাজীপুর-৪)
২. নসরুল হামিদ (ঢাকা-৩)
৩. জুনাইদ আহমেদ পলক (নাটোর-৩)
৪. মোহাম্মদ আলী আরাফাত (ঢাকা-১৭)
৫. মো. মহিববুর রহমান (পটুয়াখালী-৪)
৬. খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২)
৭. জাহিদ ফারুক (বরিশাল-৫)
৮. কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি)
১৯. বেগম রুমানা আলী (গাজীপুর-৩)
১০. শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২)
১১. আহসানুল ইসলাম (টিটু) (টাঙ্গাইল-৬)

এর আগে, দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়ে তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য সম্মতি দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে জারি করা হয় প্রজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত প্রদান করেছেন এবং তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য সম্মতিজ্ঞাপন করেছেন। নতুন মন্ত্রিসভা গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়েছে বলে গণ্য হবে।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ করা হয়। এরমধ্যে ময়মনসিংহ-৩ আসনের ফলাফল স্থগিত রয়েছে। নির্বাচনে ২২২টি আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জাপা) জয় পেয়েছে ১১ আসনে। আওয়ামী লীগের পদধারী নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ৬২ আসনে জয় পেয়েছেন।

এ ছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ১টি করে দুটি আসনে জয়ী হয়েছে। আর বাংলাদেশ কল্যাণ পার্টি জয় পেয়েছে ১টিতে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আজ শপথ নেবেন মন্ত্রিসভার সদস্যরা: কারা হচ্ছেন মন্ত্রী?

আপডেট সময় : ০৯:২৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪