ঢাকা ১১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউনিয়া বাসস্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি অনুমোদন টুপামারীতে কিসামত দোগাছি প্রিমিয়ার লীগ ২০২৬-এর উদ্বোধন তিব্র শিক্ষক সংকটে চলছে তাহিরপুরে হাওরাঞ্চলের দুর্গম এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলো সুন্দরগঞ্জে ১৩৫ মণ্ডপে হবে শারদীয় দুর্গোৎসব ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের মদিনার বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা: দায় অস্বীকার হুতিদের ফ্লাইদুবাইয়ের ঘটনায় ইরান জড়িত থাকলে কঠোর হামলা: ট্রাম্প দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১১১৪ ইসরায়েলি নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থন দিতে ট্রাম্পের অনীহা মিরপুরে সরকারি ভবনের লিফট ছিঁড়ে শিশুসহ আহত তিন

আখাউড়া ভোটগ্রহণের শেষ মুহূর্তে ব্যালট বাক্স ছিনতাই : পরে উদ্ধার 

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪ ২২০ বার পড়া হয়েছে

আখাউড়া ভোটগ্রহণের শেষ মুহূর্তে ব্যালট বাক্স ছিনতাই : পরে উদ্ধার 

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আখাউড়া ভোটগ্রহণের শেষ মুহূর্তে ব্যালট বাক্স ছিনতাই : পরে উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের শেষ মুহূর্তে প্রকাশ্যে কেন্দ্রে ঢুকে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২১ মে) বিকেলে পৌরশহরের দেবগ্রাম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা যায়, কয়েকজন কেন্দ্রে প্রবেশ করে একটি ব্যালট বাক্স ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করলে তারা ব্যালট বাক্সটি পার্শ্ববর্তী একটি পুকুরে ফেলে দেয়। পরে পুলিশ পুকুরের পানি থেকে ভাসতে থাকা বাক্সটি উদ্ধার করে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর ফরহাদ শামীম। এ সময় তিনি ব্যালট বাক্সটি দেখে এর ভোটগুলো অক্ষত অবস্থায় থাকায় তা গণনার জন্য প্রিসাইডিং কর্মকর্তা শাহ ইলিয়াস উদ্দিনকে নির্দেশ দেন।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শাহ ইলিয়াস উদ্দিন বলেন, নির্বাচন শেষ হওয়ার পাঁচ মিনিট আগে কয়েকজন চিৎকার করে সুষ্ঠু ভোট হয়নি। এ সময় হামলা করে একটি ব্যালট বাক্স নিয়ে যায়। পরে পুলিশ সদস্যরা এটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। যেহেতু ব্যালট বাক্স ভিজে নষ্ট হয়নি, সেগুলোকে দেখে ম্যাজিস্ট্রেট আমাকে ভোট গণনার অনুমতি দিয়েছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর ফরহাদ শামীম বলেন, কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা, দায়িত্বরত পুলিশ তাদের সকলের সঙ্গে কথা বলে জেনেছি হঠাৎ বহিরাগতরা কক্ষে প্রবেশ করে ব্যালট বাক্স নিয়ে যায়। পরে পুলিশ বাধা দিলে ব্যালট বাক্সটি পুকুরে ফেলে দেয়। পরে পুলিশ অক্ষত অবস্থায় ব্যালট বাক্সটি উদ্ধার করে নিয়ে আসে। যেহেতু ব্যালট বাক্সটি অক্ষত অবস্থায় আছে সেহেতু ভোটগুলো গণনা করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আখাউড়া ভোটগ্রহণের শেষ মুহূর্তে ব্যালট বাক্স ছিনতাই : পরে উদ্ধার 

আপডেট সময় : ০৭:১৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪