অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে কাউনিয়ায় সাংবাদিক সমাজের মানববন্ধন ও সমাবেশ
- আপডেট সময় : ০৪:২৮:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ২২০৮৭ বার পড়া হয়েছে
অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে কাউনিয়ায় সাংবাদিক সমাজের মানববন্ধন ও সমাবেশ
অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে কাউনিয়ায় সাংবাদিক সমাজের মানববন্ধন ও সমাবেশ।
রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে)-এর সভাপতি সাংবাদিক সালেকুজ্জামান সালেকের সঙ্গে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ সফিউর রহমানের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে কাউনিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৩ টায় কাউনিয়া বাসস্ট্যান্ড ট্রাফিক বক্সের সামনে কাউনিয়া সম্মিলিত সাংবাদিক সমাজের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এতে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
পড়ুন>> মেহেন্দিগঞ্জে দুই বিদ্যালয়ে বজ্রপাতে শিক্ষকসহ আহত ১৬
প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কাউনিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুছ বসুনিয়া, সহ-সভাপতি সারওয়ার আলম মুকুল, মিজানুর রহমান মিটুল, জাহিদুল ইসলাম জসিম, সাংবাদিক এম এ হক আকরাম হোসেন, প্রেসক্লাব কাউনিয়ার সভাপতি নিতাই রায়, সিনিয়র সহ-সভাপতি আকরাম হোসেন অরেঞ্জ, কাউনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ন সম্পাদক জহির রায়হান, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, ক্যাশিয়ার আমজাদ হোসেন, আসাদুজ্জামান শাহীন, আতিক হোসেন, রিপোর্টাস ক্লাবের আসলাম খান, সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
পড়ুন>> সড়ক দূর্ঘটনায় নিহত ৫ জনের বাড়িতে চলছে শোকের মাতম
বক্তারা রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারের অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত তার অপসারণের দাবি জানান।
তারা বলেন, সাংবাদিকদের মর্যাদা ক্ষুণ্ন ও অসাদ আচরণ মেনে নেওয়া হবে না। দাবি আদায় না হলে রংপুরের সাংবাদিক সমাজের সাথে কাউনিয়ার সাংবাদিক সমাজ একত্বা ঘোষণা করে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

























