কাউনিয়ায় চুলার অগ্নিদগ্ধ শরীরের যন্ত্রনা নিয়ে বাঁচার আকুতি জানিয়েছে প্রাননাথচর আদর্শ উচ্চ বিদ্যালয় দশম শ্রেণির স্কুল ছাত্রী মোহনা খাতুন (১৬)। অর্থাভাবে বর্তমানে তার চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।
শহীদবাগ ইউনিয়নের প্রাণনাথ চর গ্রামের হতদরিদ্র অটোরিক্সা চালক ময়নুল ইসলাম এর হাতে বৃহস্পতিবার বিকালে সমাজসেবা দপ্তরে কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে ১০হাজার ও সমাজসেবা দপ্তর থেকে ১০ হাজার মোট ২০ হাজার টাকা প্রদান করেন অধ্যক্ষ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সমাজসেবা অধিদপ্তর রংপুর মোঃ মাসুম আলী।
পড়ুন>>কাউনিয়ায় আগুনে দগ্ধ স্কুল ছাত্রী মোহনার বাঁচার আকুতি
এসময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক জেলা সমাজ সেবা কার্যালয় মোসাঃ মনিমুন আকতার, সমাজসেসবা অফিসার রেঃজিঃ জেলা সমাজসেবা কার্যালয় মোছাঃ তাহমিনা বেগম, কাউনিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সামিউল আলম, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, সাংবাদিক জহির রায়হান প্রমূখ।
Leave a Reply