অগ্নিদগ্ধ স্কুল ছাত্রী মোহনার চিকিৎসায় হাত বাড়িয়ে দিলেন কাউনিয়ার ইউএনও এবং সমাজসেবা দপ্তর
- আপডেট সময় : ১০:০০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪ ১৯৬ বার পড়া হয়েছে
অগ্নিদগ্ধ স্কুল ছাত্রী মোহনার চিকিৎসায় হাত বাড়িয়ে দিলেন কাউনিয়ার ইউএনও এবং সমাজসেবা দপ্তর
কাউনিয়ায় চুলার অগ্নিদগ্ধ শরীরের যন্ত্রনা নিয়ে বাঁচার আকুতি জানিয়েছে প্রাননাথচর আদর্শ উচ্চ বিদ্যালয় দশম শ্রেণির স্কুল ছাত্রী মোহনা খাতুন (১৬)। অর্থাভাবে বর্তমানে তার চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।
তার এই সংবাদ শোনার পর চিকিৎসা সেবায় সহযোগিতার হাত বাড়ালেন কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক ও সমাজসেবা দপ্তর।
শহীদবাগ ইউনিয়নের প্রাণনাথ চর গ্রামের হতদরিদ্র অটোরিক্সা চালক ময়নুল ইসলাম এর হাতে বৃহস্পতিবার বিকালে সমাজসেবা দপ্তরে কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে ১০হাজার ও সমাজসেবা দপ্তর থেকে ১০ হাজার মোট ২০ হাজার টাকা প্রদান করেন অধ্যক্ষ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সমাজসেবা অধিদপ্তর রংপুর মোঃ মাসুম আলী।
পড়ুন>>কাউনিয়ায় আগুনে দগ্ধ স্কুল ছাত্রী মোহনার বাঁচার আকুতি
এসময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক জেলা সমাজ সেবা কার্যালয় মোসাঃ মনিমুন আকতার, সমাজসেসবা অফিসার রেঃজিঃ জেলা সমাজসেবা কার্যালয় মোছাঃ তাহমিনা বেগম, কাউনিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সামিউল আলম, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, সাংবাদিক জহির রায়হান প্রমূখ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
















