VPN বা ভার্চুয়াল নেটওয়ার্ক কি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
VPN বা ভার্চুয়াল নেটওয়ার্ক কি : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি জুলাই বিপ্লবের দুই বছর পরেও বিচারের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকরা ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে স্থবির দেশের শিল্প খাত, উৎপাদন নেমেছে তলানিতে মিরাজের ফিফটি ও তাসকিনের দৃঢ়তায় দুইশ ছাড়াল বাংলাদেশের লিড ১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে কঠোর নিরাপত্তা, রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী আটক মেসির পথ ধরে এমএলএসে ইউরোপীয় তারকাদের জয়জয়কার রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু ফোনের কভারে তেজপাতা, কেন নতুন ট্রেন্ড? মাঠের ঘাসে ছত্রাকের সংক্রমণ: লা লিগায় ওসাসুনা ও সেল্টা ভিগোর ম্যাচ স্থগিত

VPN বা ভার্চুয়াল নেটওয়ার্ক কি

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২৭ জুলাই, ২০২৪
VPN বা ভার্চুয়াল নেটওয়ার্ক কি

VPN বা ভার্চুয়াল নেটওয়ার্ক কি

VPN কি?
-VPN (Virtual Private Network) হলো এমন একটি প্রযুক্তি যা ব্যবহারকারীদের ইন্টারনেটের মাধ্যমে নিরাপদ ও গোপনীয়ভাবে তথ্য আদান-প্রদান করতে সহায়তা করে।

নাম থেকেও আন্দাজ করা যায় যে, ভিপিএন কোন ফিজিক্যাল নেটওয়ার্ক না, ভার্চুয়াল নেটওয়ার্ক।

এই VPN মূলত দুটি প্রধান কাজ করে:

১/ গোপনীয়তা (Privacy): VPN ব্যবহারকারীর আসল আইপি এড্রেস লুকিয়ে রাখে এতে করে ব্যবহারকারীর অনলাইন কার্যকলাপ ট্র্যাক করা কঠিন হয়ে পড়ে।
২/ নিরাপত্তা (Security): VPN সংযোগ থাকলে ডেটা এনক্রিপ্টেড (Encrypted) থাকে, যা তথ্য নিরাপদভাবে আদান-প্রদানে সহায়তা করে। এটি ইন্টারনেটে ডেটা চুরির ঝুঁকি কমায়।

VPN কিভাবে কাজ করে?

VPN ব্যবহারকারীকে একটি ভিন্ন সার্ভারের সাথে সংযোগ স্থাপন করে দেয়। এই সার্ভারটি অন্য যেকোনো দেশে থাকতে পারে। VPN ব্যবহারকারীর আসল আইপি এড্রেস( IP Address) লুকিয়ে রাখে এবং ভিন্ন IP address প্রদান করে, যার মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করতে পারবেন।

ইহা VPN সার্ভারের IP Address ব্যবহার করার ফলে ব্যবহারকারীর ডিভাইস থেকে যে তথ্য পাঠানো হয়, তা এনক্রিপ্টেড হয়ে যায় এবং VPN সার্ভারের মাধ্যমে গন্তব্যস্থলে পৌঁছে। বাংলাদেশে বসেও IP Address বা অবস্থান আমেরিকায় দেখানো সম্ভব। আর এজন্য ভিপিএন সহায়তা নেয় ব্যবহারকারীর ডিভাইসের আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার)-এর মতো কোনো মধ্যস্থ ব্যক্তির। ফলে, ভিপিএন চালু রাখা ডিভাইসটির আসল পরিচয় বা অবস্থান নির্ধারণ করা সাধারণত অসম্ভব।

VPN এর উপকারিতা কি কি?

১. আইপি এড্রেস হাইড করে গোপনে ব্রাউজ করতে পারবেন। কোথাও আপনার ফুটপ্রিন্ট থাকবে না।
২. আপনার ব্রাউজিং হিস্ট্রি বা ট্রেস থাকবে না আইএসপির কাছে।
৩. ব্লক হওয়া ওয়েবসাইটগুলো সহজেই ব্যবহার করতে পারবেন।
৪. অনলাইনে নিজের নিরাপত্তা থাকছে।
৫. যেকোনো ডেটা নিরাপদে আদান-প্রদান করতে পারছেন। ফলে কিছু ফাঁস বা লিক হয়ে যাওয়ার হাত থেকে বেঁচে যাচ্ছেন।
৬. এক দেশে অবস্থান করে অন্য দেশের আইপি এড্রেস ব্যবহার করে সেই দেশের কোন অতিরিক্ত সুবিধা ব্যবহার করতে পারছেন।

VPN ব‍্যবহারে সতর্কতা কেন?

ব্যবহার করার জন্য অনেক VPN পেয়ে যাবেন, তবে সেটা অবশ্যই Play Store অথবা তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন। ক্রাক VPN ডাউনলোড করা থেকে বিরত থাকবেন। আর যথাসম্ভব চেষ্টা করবেন পেইড VPN ব্যবহার করার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!