কাউনিয়ার হারাগাছ ইউনিয়ন শ্রমিকদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:২৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ১৫১৮ বার পড়া হয়েছে
কাউনিয়ার হারাগাছ ইউনিয়ন শ্রমিকদলের কর্মী সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক রকিবুল হাসান পলাশ।
কাউনিয়ার হারাগাছ ইউনিয়ন শ্রমিকদলের কর্মী সভা অনুষ্ঠিত
জাতীয়তাবাদী শ্রমিকদল হারাগাছ ইউনিয়ন শাখার কর্মী সভা মঙ্গলবার রাতে ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজ হল রুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা শ্রমিকদলের আহবায়ক এন্তাজ আলীর সভাপতিত্বে কর্মী সভার উদ্বোধন করেন জেলা শ্রমিকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ছাদেকুল ইসলাম ছাদেক, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক রকিবুল হাসান পলাশ।
প্রধান বক্তা ছিলেন হারাগাছ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নুর আলম, বিশেষ বক্তা ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমান বসুনিয়া।
পড়ুন>> সুনামগঞ্জে ভারতীয় গরু নিলাম কার্যক্রম স্থগিত: জিম্মাদার নাটক মঞ্চস্থ করতে গিয়ে ফেঁসে যাচ্ছেন এডিএম রেজাউল
বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহ-সভাপতি ফিরোজ মন্ডল, উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব আব্দুল হালিম, সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, হারাগাছ ইউনিয়ন যুবদলের আহবায়ক জহুরুল ইসলাম, ইউনিয়ন ছাত্র দলের আহবায়ক মাসুদার রহমান মাসুদ, যুগ্ম আহবায়ক আনিছুর রহমান সাজু প্রমূখ।
























