ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫৭:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাজ্যের ৫৯তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় অ্যান্ডি বার্নহ্যামকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। সোমবার (২০ জুলাই) পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি লেবার পার্টির নেতা হিসেবে বার্নহ্যামের নির্বাচিত হওয়া এবং গ্রেট ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য তাকে এই অভিনন্দন জানান।

চিঠিতে তারেক রহমান বাংলাদেশ সরকার, দেশের জনগণ এবং ব্যক্তিগতভাবে নিজের পক্ষ থেকে নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। তিনি উল্লেখ করেন, এই বিজয় যুক্তরাজ্যের জনগণ ও লেবার পার্টির পক্ষ থেকে বার্নহ্যামের নেতৃত্বের প্রতি আস্থারই বহিঃপ্রকাশ। নতুন এই নেতৃত্বের অধীনে যুক্তরাজ্য শান্তি, সমৃদ্ধি, গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও টেকসই উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে এবং বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় দেশটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পড়ুন>> ২০২৬ ফিফা বিশ্বকাপ: সেরা খেলোয়াড় ও স্মরণীয় মুহূর্তের তালিকা

বার্তায় বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঐতিহাসিক ও বহুমাত্রিক সম্পর্কের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা, কমনওয়েলথের নীতি এবং দুই দেশের জনগণের ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে এই অংশীদারিত্ব গড়ে উঠেছে। বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, শিক্ষা, নিরাপত্তা, অভিবাসন এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক ধারাবাহিকভাবে বিস্তৃত হয়েছে।

তারেক রহমান বাংলাদেশ ও যুক্তরাজ্যের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন। তিনি অ্যান্ডি বার্নহ্যামকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। একই সঙ্গে তিনি নতুন প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, ব্যক্তিগত কল্যাণ ও দায়িত্ব পালনে সফলতা কামনা করেন এবং যুক্তরাজ্যের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন

আপডেট সময় : ০৭:৫৭:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬