ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেনীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও ১৫ কেজি গাঁজা জব্দ নাগেশ্বরীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ মিনতি আহবায়ক – ইলা সদস্য সচিব করে তাড়াশে জাতীয়তাবাদী মহিলাদলের আহ্বায়ক কমিটি গঠন কাউনিয়ায় আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম সহ ২ জন গ্রেফতার ২৭ বছরেও আলোর মুখ দেখেনি ডোমার পৌরসভার ৮ এবং ৯নং ওয়ার্ডের বাসিন্দারা কর অঞ্চল-১৪ ঢাকায় ৪৯ পদে নিয়োগ, আবেদন শুরু ২২ নভেম্বর কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন গাজীপুরের শ্রীপুরে মরা গাছের ঝুঁকিতে হাজারো পথচারী নওগাঁয় কৃষি ঋণ মেলায় ৩ কোটি ৬৭ লাখ টাকার চেক বিতরণ গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী

স্মৃতির ভাঁজে প্রফেসর ডা. এল. হারুন

সরিষাবাড়ি (জামালপুর) থেকে সাইদ মাহমুদ
  • আপডেট সময় : ০৫:১৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫ ১২০ বার পড়া হয়েছে

প্রফেসর ডা. এল. হারুন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্মৃতির ভাঁজে প্রফেসর ডা. এল. হারুন

জামালপুর জেলার মাদারগঞ্জের কৃতি সন্তান, প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা. এল. হারুনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়েছে।

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে ছিল তাঁর গ্রামের বাড়ি মাদারগঞ্জ উপজেলার পলিশা গ্রামে কবর জিয়ারত, দোয়া মাহফিল, বিভিন্ন মাদ্রাসা-এতিমখানা ও গ্রামের দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ। প্রয়াত এই চিকিৎসকের প্রতি শ্রদ্ধা জানাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডা. সুরাইয়া হারুন, জ্যেষ্ঠ পুত্র মেডিসিন বিশেষজ্ঞ ডা. সাপুর ইখতিয়ার, কনিষ্ঠ পুত্র হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সাদলি তৌসিফ আমিন, একমাত্র কন্যা মেডিসিন ও নিউরোলজি বিশেষজ্ঞ ডা. নিশাত নায়লা অর্পা এবং পরিবারের অন্যান্য সদস্যরা।

পড়ুন>> ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে দশ দিনে পাঁচ মৃত্যু

গুণী এই চিকিৎসক ১৯৭৬ সালে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে ময়মনসিংহ মেডিকেল কলেজে সহকারী রেজিস্ট্রার, রেজিস্ট্রার, সহকারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে কনসালটেন্ট অফ মেডিসিন হিসেবে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবায় অগ্রণী ভূমিকা রাখেন। রোগীদের আস্থা ও ভরসার নাম ছিলেন তিনি।

২০২৩ সালের ৩ অক্টোবর সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে ৭১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর পরও তাঁর অবদান ও স্মৃতি এলাকাবাসীর হৃদয়ে অমলিন হয়ে আছে। মৃত্যু দিবসে তার পরিবারের সদস্যরা সকলের কাছে দোয়া চেয়েছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

স্মৃতির ভাঁজে প্রফেসর ডা. এল. হারুন

আপডেট সময় : ০৫:১৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫