সিরাজগঞ্জে দই কারখানায় অভিযান, মালিককে ৮০ হাজার টাকা জরিমানা
  1. admin@sristy.net : admin :
সিরাজগঞ্জে দই কারখানায় অভিযান, মালিককে ৮০ হাজার টাকা জরিমানা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মুদ্রণ থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা: বাংলা যোগাযোগের আড়াইশ বছরের বিবর্তন ৭০ লাখ ক্ষুদ্র দোকান ব্যবসায়ীকে সিএমএসএমই খাতের অন্তর্ভুক্ত করার দাবি পাঠাগার হোক গণমানুষের বিশ্ববিদ্যালয় -শেখ রাসেল ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৬-এ বিশেষ স্বীকৃতি পেল আকিজ রিসোর্সের দুই অঙ্গপ্রতিষ্ঠান গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমিতে ২০৫ পদে নিয়োগ: আবেদনের শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে কাতার ও উজবেকিস্তানের ঐতিহাসিক পাঁচ বছর মেয়াদী চুক্তি ব্র্যাক ইউনিভার্সিটিতে চাইনিজ কালচার ডে ২০২৬ উদযাপন সাভারে পুলিশ কর্মকর্তা নিহতের ঘটনায় প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি গ্রেপ্তার এনবিআর সংস্কার আন্দোলনে জড়িত ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ করল সরকার হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা: যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা

সিরাজগঞ্জে দই কারখানায় অভিযান, মালিককে ৮০ হাজার টাকা জরিমানা

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : বুধবার, ২২ জুলাই, ২০২৬

সিরাজগঞ্জের সয়াধানগড়া রহমতগঞ্জ এলাকায় অবস্থিত খান মিষ্টান্ন ভান্ডারের দই উৎপাদন কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে কারখানায় বিভিন্ন ধরনের অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এর মালিক বকুল খানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি ওই এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর এবং সরবরাহ পরিস্থিতিও তদারকি করা হয়েছে।

অভিযান পরিচালনার সময় জেলা নিরাপদ খাদ্য অফিসের প্রতিনিধি এবং ব্যাটালিয়ন আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!