গণপূর্ত অধিদপ্তরে ৬৬৯ পদের বিশাল নিয়োগ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
গণপূর্ত অধিদপ্তরে ৬৬৯ পদের বিশাল নিয়োগ : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু ফোনের কভারে তেজপাতা, কেন নতুন ট্রেন্ড? মাঠের ঘাসে ছত্রাকের সংক্রমণ: লা লিগায় ওসাসুনা ও সেল্টা ভিগোর ম্যাচ স্থগিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কুয়ালালামপুরে ইমিগ্রেশনের বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৭৭০ অভিবাসী সৌদি আরবের জিজান শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের প্রাণহানি একযোগে পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৪৯ পুলিশ পরিদর্শককে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন

গণপূর্ত অধিদপ্তরে ৬৬৯ পদের বিশাল নিয়োগ

সৃষ্টি জবস ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
গণপূর্ত অধিদপ্তরে ৬৬৯ পদের বিশাল নিয়োগ
গণপূর্ত অধিদপ্তর

 

 

গণপূর্ত অধিদপ্তরে ৬৬৯ পদের বিশাল নিয়োগ

 

 

গণপূর্ত অধিদপ্তরে ৬৬৯ পদের বিশাল নিয়োগ।
সরকারি প্রতিষ্ঠানে যাঁরা চাকরি করতে চান, তাঁরা গণপূর্ত অধিদপ্তরের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন।

গণপূর্ত অধিদপ্তরে ১৪তম থেকে ১৬তম গ্রেডের ৪০৯টি ও ২০তম গ্রেডের ২৬০টি শূন্য পদসহ মোট ৬৬৯টি পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী ১ অক্টোবর শুরু হয়ে আবেদন চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।

পদের নাম ও বিবরণ

১. স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ২৯

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে কম্পিউটারে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ। সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৪৫ ও ৭০ শব্দ।

গ্রেড ও বেতন: (গ্রেড–১৪) ১০,২০০–২৪,৬৮০/– টাকা।

২. নকশাকার

পদসংখ্যা: ৪১

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদসহ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ। অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

গ্রেড ও বেতন: (গ্রেড–১৫) ৯,৭০০–২৩,৪৯০/– টাকা।

৩. কার্যসহকারী

পদসংখ্যা: ১৪৪

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এইচএসসি অথবা এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা।

গ্রেড ও বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০/– টাকা।

৪. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৭৬

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে কম্পিউটারে বাংলা ও ইংরেজি উভয়ে ২০ শব্দ।

গ্রেড ও বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০/– টাকা।

গণপূর্ত অধিদপ্তরের ৬৬৯টি শূন্য পদে আবেদন শুরু হবে আগামী ১ অক্টোবর।

 

৫. হিসাব সহকারী

পদসংখ্যা: ১১৯

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে বাণিজ্য বিষয়সহ এইচএসসি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উত্তীর্ণ।

গ্রেড ও বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০/– টাকা।

৬. অফিস সহায়ক

পদসংখ্যা: ১৬১

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

গ্রেড ও বেতন: (গ্রেড–২০) ৮,২৫০–২০,০১০/– টাকা।

৭. নিরাপত্তা প্রহরী

পদসংখ্যা: ৮১

শিক্ষাগত যোগ্যতা: ভালো দৈহিক গঠন, সুস্বাস্থ্যের অধিকারী ও সরকার কর্তৃক স্বীকৃত স্কুল থেকে অষ্টম শ্রেণি উত্তীর্ণ।

গ্রেড ও বেতন: (গ্রেড–২০) ৮,২৫০–২০,০১০/– টাকা।

বাংলাদেশের সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

৮. মালি

পদসংখ্যা: ১৮

শিক্ষাগত যোগ্যতা: বাগানের কাজে ৩ (তিন) বছরের অভিজ্ঞতাসহ সরকার কর্তৃক স্বীকৃত স্কুল থেকে অষ্টম শ্রেণি উত্তীর্ণ।

গ্রেড ও বেতন: (গ্রেড–২০) ৮,২৫০–২০,০১০/– টাকা।

নির্দেশনা

১. বাংলাদেশের সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

২. একজন ব্যক্তি ১৪তম থেকে ১৬তম গ্রেডের যেকোনো একটি পদে এবং ২০তম গ্রেডের যেকোনো একটি পদে আবেদন করতে পারবেন।

৩। গণপূর্ত অধিদপ্তরের কেবল সেটআপভুক্ত পদে (মাস্টাররোল, ওয়ার্কচার্জড, অস্থায়ী নিয়মিত, ভাউচার, আউটসোর্সিং ব্যতীত) কর্মরত কর্মচারীরা ‘বিভাগীয় প্রার্থী’ হিসেবে গণ্য হবেন।

আবেদনের বয়সসীমা

১৮ থেকে ৩২ বছর।

আবেদনের নিয়ম

 ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনকারীর শিক্ষা, অভিজ্ঞতা, দক্ষতা ইত্যাদি সংক্রান্ত সনদের কপি আবেদনের সঙ্গে আপলোড করতে হবে।

আবেদন ফি

পরীক্ষার ফি বাবদ ১০০/– টাকা ও সার্ভিস চার্জ ০৪/–টাকাসহ মোট ১০৪/– টাকা। ফরম পূরণ করে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে আবেদন ফি জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা

১. আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১ অক্টোবর ২০২৫, সকাল ১০টা।

২. আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩১ অক্টোবর ২০২৫, বিকেল পাঁচটা।

বিস্তারিত দেখুন গণপূর্ত অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!