ঢাকা ০৮:০১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালদ্বীপে যথাযথ মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঢাকা কর অঞ্চল-১৭ এ ৫৫ কর্মী নিয়োগ হরমুজ প্রণালি খুলতে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কাতার কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তরুণ পরিবেশকর্মী রিফাত প্রতি বাংলাদেশির মাথায় ৬৪৬ ডলার বৈদেশিক ঋণ: বিশ্বব্যাংক দুর্নীতিতে অনেক সমবায় সমিতি অকার্যকর হয়ে পড়েছে: রাষ্ট্রপতি ইসরাইলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট: সামনে বড় চ্যালেঞ্জ ৩৫ টাকা দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ডিএমপি: জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জোবায়েদ হোসেন হত্যায় বিচার শুরুর নির্দেশ

দেহব্যবসা ও মাদক কারবার বন্ধের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ০৮:৫২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ৩৬২০ বার পড়া হয়েছে

দেহব্যবসা ও মাদক কারবার বন্ধের দাবিতে মানববন্ধন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেহব্যবসা ও মাদক কারবার বন্ধের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

দেহব্যবসা ও মাদক কারবার বন্ধের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন।
ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডবাসীর যৌথ উদ্যোগে মাদক ও দেহব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ ও এসব বন্ধের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কালিতলা ব্রিজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা প্রতিবাদ জানিয়ে বলেন, এলাকার চিহ্নিত মাদক সম্রাট আইয়ুব আলী ও তার স্ত্রী আজিমা আক্তার সাথীর মাধ্যমে দীর্ঘদিন ধরে মাদক ও দেহব্যবসা পরিচালিত হচ্ছে। এর ফলে একদিকে এলাকার যুব সমাজ যেমন ধ্বংসের পথে চলে যাচ্ছে।

পড়ুন>> ঠাকুরগাঁওয়ে মা ও মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার 

অন্যদিকে এরকম ঘৃণিত অনৈতিক কর্মকাণ্ডে এলাকার সুনাম ক্ষুণ্ন হচ্ছে। বক্তারা আরও অভিযোগ করে বলেন, এদের দৌরাত্ম্যের কারণে এলাকার নারীরা বিশেষ করে মেয়েরা নিরাপদে চলাফেরা করতে পারছেন না। ভয়-ভীতি ও অপকর্মের কারণে সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। এ অবস্থার দ্রুত অবসান ঘটাতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।

মানববন্ধনে সালন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলে এলাহি মুকুট চৌধুরীও এলাকাবাসীর দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

তিনি বলেন, মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের কারণে সমাজ আজ ভয়াবহ হুমকির মুখে। প্রশাসন দ্রুত পদক্ষেপ নিলে এ অপকর্ম রোধ করা সম্ভব।

এসময় এলাকাবাসী দৃঢ় কণ্ঠে জানান, মাদক ও দেহব্যবসার মতো অপরাধমূলক কর্মকাণ্ড আর সহ্য করা হবে না। তাই প্রশাসনকে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেহব্যবসা ও মাদক কারবার বন্ধের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

আপডেট সময় : ০৮:৫২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫