পাইকগাছায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:৫১:৪১ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ১৬৭৫ বার পড়া হয়েছে
পাইকগাছায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত
পাইকগাছায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত।
৩রা সেপ্টেম্বর বুধবার বিকেলে খুলনার পাইকগাছায় জাতীয়তাবাদী দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু।
পাইকগাছা পৌরসভা চত্বরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ। উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হকের সঞ্চলনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক আসলাম পারভেজ।
পড়ুন>> রাণীশংকৈলে ভবানীপুর সরকারি প্রাইমারি স্কুলে ১৪টি সিলিং ফ্যান চুরি
এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা শাহদাৎ হোসেন ডাবলু, শেখ ইমাদুল, এ্যাড, আব্দুস ছাত্তার, তোহিদুজ্জামান মুকুল, আবুল হোসেন, তুষার কান্তি মন্ডল, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ ও যুবদল নেতা আনারুল ইসলাম প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন,জিএম সেকেন্দার আলী, আবু বক্কর সিদ্দিকি, আবু হানিফ, আব্দুস সালাম,
সামাদ,বুলবুল আহমেদ,বিএম আকিজ উদ্দিন,সুমন আহমেদ, মিনারুল ইসলাম, রাশেদুজ্জামান রাসেদ, এস এম শাহাবুদ্দিন, শিক্ষক আব্দুর রশিদ, জিএম তাছলিমুর রহমান, আবুল হোসেন, লোকমান, সালমান, খায়রুল ইসলাম, কামাল গাজী সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সহ হাজার হাজার নেতাকর্মীরা।




















