ঢাকা ১১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার ব্র্যাক ব্যাংকে অফিসার গ্রেড-২ পদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ব্যাংকিং খরচে লাগাম টানল কাতার সেন্ট্রাল ব্যাংক পিরোজপুরে বৃদ্ধকে শিকল পরিয়ে অমানবিক নিরাপত্তা ঘটনায় রাজধানীর ফুলবাড়িয়ায় হবে সরকারি কর্মচারী মেডিক্যাল কলেজ আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ টঙ্গীতে অবরোধ হটাতে পুলিশের টিয়ার শেল, অর্ধশতাধিক কারখানায় ছুটি বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা সহ্য করা হবে না: জাহেদ উর রহমান পল্লবীর শিশু মৃত্যুর ঘটনা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট সরকারি চাকরিতে আওয়ামী সংশ্লিষ্টতা তদারকি হচ্ছে: জাহেদ উর রহমান

নীলফামারীর ইপিজেডে শ্রমিক-যৌথবাহিনীর সংঘর্ষে যুবক নিহত

নীলফামারী থেকে তপন দাস
  • আপডেট সময় : ০৫:২০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ ১০৯৯ বার পড়া হয়েছে

নীলফামারীর ইপিজেডে উত্তাল শ্রমিক

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর ইপিজেডে শ্রমিক-যৌথবাহিনীর সংঘর্ষে যুবক নিহত

নীলফামারীর ইপিজেডে শ্রমিক-যৌথবাহিনীর সংঘর্ষে যুবক নিহত।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে প্রথমে শ্রমিক ও মালিক পক্ষের সংঘর্ষ শুরু হয়। এরপর সেনা সদস্য ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায়। এ সময় তাদের টিয়ারশেল ও গুলিবর্ষণের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

জানা যায়, নীলফামারীর উত্তরা ইপিজেডে এভার গ্রিন প্রোডাক্ট ফ্যাক্টরি (বিডি) লিমিটেডের শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের সংঘর্ষে হাবিব নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পড়ুন>> প্রথম বাংলাদেশি বিশ্ববিদ্যালয় হিসেবে ব্র্যাক ইউনিভার্সিটির আইআইএ এর অ্যাকাডেমিক প্রোগ্রামে যোগদান

শ্রমিকদের অভিযোগ, যথাযথ নোটিশ ছাড়াই ছাঁটাই, কর্মপরিবেশের অনিয়ম, নারী শ্রমিকদের সঙ্গে অসভ্য আচরণ, বেতন বৃদ্ধি হলেই হঠাৎ ছাঁটাই, নামাজে বিরোধিতা, এক শুক্রবার ডিউটি করলে পরের শুক্রবার ছুটি এবং পাঞ্চ মেশিন অনুযায়ী বেতন নির্ধারণসহ মোট ২৩ দফা দাবিতে তারা আন্দোলনে নামেন।

গত তিন দিন ধরে এ আন্দোলন চলছিল। মঙ্গলবার কারখানার বাইরে এ নিয়ে উত্তেজনা বাড়ে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে আসে। সেনা সদস্যদের টিয়ারশেল ও গুলিবর্ষণের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এতে ঘটনাস্থলেই হাবিব নিহত হন এবং অন্তত ৬ শ্রমিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে বলে জানিয়েছে প্রশাসন।

নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবদুর রহিম জানান, এক যুবককে মৃত অবস্থায় হাসপাতালে নেয়া হয় এবং আরও ছয়জন চিকিৎসাধীন রয়েছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নীলফামারীর ইপিজেডে শ্রমিক-যৌথবাহিনীর সংঘর্ষে যুবক নিহত

আপডেট সময় : ০৫:২০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫