ভূরুঙ্গামারীতে পলিথিন মোড়ক ব্যবহার করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে পলিথিন মোড়ক ব্যবহার করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নিয়মিত খেলা উচিত: জেসন গিলেস্পি চা শ্রমিকদের ৮ দফা দাবি: বিশেষ তদন্ত টিম গঠনের আশ্বাস শ্রমমন্ত্রীর নাগেশ্বরীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ‎​ দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন ডোমারে দুই প্রতিবন্ধী সন্তান‌ নিয়ে হাসিনার মানবেতর জীবন যাপন গ্রীষ্মের দাবদাহে কাতারে জনপ্রিয় হয়ে উঠছে সামুদ্রিক ভ্রমণ ও ওয়াটার স্পোর্টস শাহজালাল মাজারে দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় চিঠি বর্ষার রূপের ছটায় সেজেছে রাঙ্গামাটির সুবলং ঝরনা, পর্যটকদের উপচে পড়া ভিড় যুক্তরাষ্ট্রে নতুন রাষ্ট্রদূত নিয়োগে হিমশিম খাচ্ছেন প্রেসিডেন্ট জেলেনস্কি সৈয়দপুরে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে পলিথিন মোড়ক ব্যবহার করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

রবিউল আলম লিটন
  • প্রকাশিত : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
ভূরুঙ্গামারীতে পলিথিন মোড়ক ব্যবহার করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ভূরুঙ্গামারীতে পলিথিন মোড়ক ব্যবহার করায় জরিমানা

 

 

ভূরুঙ্গামারীতে পলিথিন মোড়ক ব্যবহার করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

 

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুই রাইচ মিলসকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের দিনা অটো রাইচ মিলস ও দিপু অটোমেটিক রাইচ মিলসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন অমান্য করায় প্রতিষ্ঠান দু’টিকে সতর্ক করে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

 

 

 

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় কুড়িগ্রাম পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল আউয়াল সরকার, উপজেলা পাট কর্মকর্তা মোস্তাফিজার রহমান সহ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

পড়ুন>> ডোমার থানার ওসি আরিফুল ইসলামের অপসারণের দাবীতে এলাকাবাসীর ঝাড়ু মিছিল

 

উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র বলেন, দু’টি রাইচ মিলে অভিযান পরিচালনা করা হয়েছে। প্রতিষ্ঠান দুটি প্লাস্টিকের বস্তায় চাল প্যাকেট করে বাজারজাত করছিল। সরকার ঘোষিত ১৭টি পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার আইন না মানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। প্রতিষ্ঠান দু’টিকে পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

 

পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!