তাড়াশ মহিলা ডিগ্রি কলেজে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে ঈদে মিলাদুন্নবী পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাড়াশ মহিলা ডিগ্রি কলেজে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে ঈদে মিলাদুন্নবী পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন দৌলতপুর উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে ৩দিন ব্যাপি নজরুল বর্ষ উৎপাদন এক বছরে দৃশ্যমান পরিবর্তন, দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নুরুল ইসলাম কাউনিয়ায় কলেজছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার কাউনিয়ায় বিলের পদ্ম ফুলের সৌন্দর্যে চোখ আটকে যাচ্ছে দর্শণার্থীদের বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন ভাইরাল তাজু ভাই এবার টাইমস টুডের মফস্বল সাংবাদিক রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

তাড়াশ মহিলা ডিগ্রি কলেজে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে ঈদে মিলাদুন্নবী পালিত

তাড়াশ(সিরাজগঞ্জ) থেকে রফিকুল ইসলাম
  • প্রকাশিত : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
তাড়াশ মহিলা ডিগ্রি কলেজে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে ঈদে মিলাদুন্নবী পালিত
তাড়াশ মহিলা ডিগ্রি কলেজে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে ঈদে মিলাদুন্নবী পালিত

 

 

তাড়াশ মহিলা ডিগ্রি কলেজে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে ঈদে মিলাদুন্নবী পালিত

 

 

সিরাজগঞ্জের তাড়াশ মহিলা ডিগ্রি কলেজে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। শনিবার সকালে কলেজের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা, হামদ-নাত, গজল পরিবেশনা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. জাফর ইকবাল। আলোচনা সভায় অংশ নেন অত্র কলেজের উপাধাক্ষ্য শাহাদত হোসেন, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও তাড়াশ প্রেসক্লাবের সভাপতি সাব্বির আহম্মেদ, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক আরিফুর রহমান। হামদ-নাত পরিবেশনা করেন কলেজের একাদশ শ্রেণির ছাত্রী রিচি খাতুন ও হাফসা খাতুন ।

 

 

এ সময় বক্তারা মানবতার মুক্তিদূত, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনদর্শন নিয়ে আলোকপাত করেন। তারা বলেন, মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করা সম্ভব।

পড়ুন>> দৌলতপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

শেষে দেশ ও জাতির অগ্রগতি, শান্তি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন অত্র কলেজের প্রভাষক আব্দুল কুদ্দুস জামাদার।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!