১০ জেলায় চালু হলো বাধ্যতামূলক মামলা-পূর্ব মধ্যস্থতা কার্যক্রম
জমি সংক্রান্ত প্রি-এম্পশন, পারিবারিক বিরোধসহ বিভিন্ন ধরনের দেওয়ানি বিরোধ আদালতে দায়েরের আগেই মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে সরকার। এই উদ্যোগের অংশ হিসেবে দেশের ১০টি জেলায় একযোগে বাধ্যতামূলক মামলা-পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান গতকাল সকাল ১০টায় বিচার, আইন ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের কনফারেন্স রুম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এই কার্যক্রমের অংশ হিসেবে ভোলা জেলাতেও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Leave a Reply