কাউনিয়ায় আয়েশা পারভীন সুখি'র হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে  বিক্ষোভ ও মানববন্ধন  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় আয়েশা পারভীন সুখি'র হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে  বিক্ষোভ ও মানববন্ধন  : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার প্রেক্ষাপট: যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু ভূরুঙ্গামারী মহিলা কলেজে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী, ঢাকার অবস্থান স্পষ্ট

কাউনিয়ায় আয়েশা পারভীন সুখি’র হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে  বিক্ষোভ ও মানববন্ধন 

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • প্রকাশিত : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
কাউনিয়ায় আয়েশা পারভীন সুখি'র হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে  বিক্ষোভ ও মানববন্ধন 
কাউনিয়ায় আয়েশা পারভীন সুখি'র হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে  বিক্ষোভ ও মানববন্ধন 

 

 

কাউনিয়ায় আয়েশা পারভীন সুখি’র হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে  বিক্ষোভ ও মানববন্ধন

 

 

রংপুরের কাউনিয়ায় আয়েশা পারভীন সুখী (২০) এর হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাবাসী ও সহপাঠী শিক্ষার্থীরা ।

 

 

বৃহস্পতিবার দুপুর ১২টায়  উপজেলার হারাগাছ পৌরসভার গোল্ডেনের ঘাট ব্রিজ সংলগ্ন বাজার এলাকায় স্কুল, মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও সর্বস্তরের সাধারণ মানুষের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও  মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

শত শত মানুষ হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে এতে অংশগ্রহণ করেন।  জুয়েলের ফাঁসি চাই,আয়েশা আত্মহত্যা করেনি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে,অবিলম্বে খুনিদের গ্রেফতার করো, করতে হবে ইত্যাদি স্লোগানে শ্লোগানে এলাকা মুখরিত করে তোলে।

 

 

মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত সুখির পিতা আবুল হোসেন,এলাকার বাসিন্দা  হামিদুর রহমান, নয়ন মিয়া, শিক্ষার্থী আল মারজান,সাজিদ হোসেন,তানজিলা খাতুন প্রমূখ।

 

 

বক্তারা অভিযোগ করে বলেন, এঘটনায় মামলা হলেও ঘটনার পর পরেই  আসামিরা স্বপরিবারে পালিয়ে গেছে। পুলিশ এখনো কাউকেই গ্রেফতার  করতে পারেনি। তারা দাবি জানান, অবিলম্বে আসামিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

 

নিহতের বাবা মোঃ আবুল হোসেন অভিযোগ করে বলেন, আমার মেয়েকে যৌতুকের জন্য শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আসামিরা প্রভাবশালী হওয়ায় তাদের গ্রেফতার করা হচ্ছে না।

 

 

বক্তারা বলেন, আমরা চাই খুনিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসি দেওয়া হোক। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করা না হলে আরও কঠোর আন্দোলন করে দাবি আদায় করা হবে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!