ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভালুকায় সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে মৃত্যুর ঘটনায় অভিযোগ সুন্দরবনে দস্যুদের সাথে বন্দুকযুদ্ধ, জিম্মি থেকে ৫ জেলে উদ্ধার বকেয়া বেতনের দাবিতে চালডাল কর্মীদের বিক্ষোভ ও ভাঙচুর বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনের প্রতি আহ্বান উখিয়ায় নলকূপ খননের সময় অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে সৌদির রাস তানুরা তেল শোধনাগারে হামলার দাবি হুতিদের দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, মোট প্রাণহানি ৪০০ ছাড়াল নওগাঁয় শ্যালিকাকে বিয়ে, যুবক ও দুই স্ত্রীর মুখে চুনকালি দিয়ে গ্রামছাড়া সীতাকুণ্ডে লরির ধাক্কায় বাসের ৫ যাত্রী নিহত

সাতক্ষীরার এমপি নজরুল ইসলামের নতুন ভিডিও নিয়ে বিতর্ক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের আরও একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর আগে সোমবার রাতে এক তরুণীর সঙ্গে তার ঘনিষ্ঠ মুহূর্তের সিসিটিভি ফুটেজ নিয়ে আলোচনার রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার (২১ জুলাই) নতুন এই ভিডিওটি সামনে আসে।

১ মিনিট ৪৭ সেকেন্ডের নতুন এই ভিডিওটিতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি নজরুল ইসলাম এবং ওই তরুণীর কক্ষে প্রবেশ করে তাদের হাতেনাতে ধরেন। ভিডিও ধারণকারী ব্যক্তি ওই কক্ষ থেকে জাতীয় সংসদের একটি আইডি কার্ড প্রদর্শন করেন, যাতে 'G. M. Nazrul Islam' এবং 'Member of Parliament' লেখা ছিল। ভিডিওতে ধারণকারীকে বলতে শোনা যায়, 'জামায়াতের লোক। দেখেন, সাতক্ষীরা জামায়াতের লোক এখানে ধরা খেয়েছে।' এ সময় তরুণীর পরিচয় জানতে চাইলে তিনি নাম প্রকাশে অস্বীকৃতি জানান এবং তাকে থানায় দেওয়ার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে তরুণী নিজেকে মরিয়ম হিসেবে পরিচয় দেন।

এই ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে এমপি নজরুল ইসলাম তার ফেসবুক আইডিতে একটি লিখিত বিবৃতি দেন। তিনি দাবি করেন, ভিডিওতে দৃশ্যমান মরিয়ম বেগম (১৮) তার বৈধ দ্বিতীয় স্ত্রী। গত ১৩ জুলাই রাজধানীর মগবাজারে এই ঘটনাটি ঘটেছিল বলে জানান তিনি। নজরুল ইসলামের ভাষ্যমতে, তার চালক ওবায়দুল্লাহ তার কাছে পাঁচ লাখ টাকা এবং শ্বশুরের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে সিসিটিভি ফুটেজ ব্যবহার করে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার হুমকি দেওয়া হয়। ওবায়দুল্লাহ সিসিটিভি ফুটেজ এডিট করে বিভ্রান্তিকর ভিডিওটি ছড়িয়ে দিয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তরুণীর বাবা মাসুম বিল্লাহ জানান, গত ১৭ জুন মগবাজারে এমপি নজরুল ইসলামের সঙ্গে তার মেয়ে মরিয়ম আক্তারের ৩ লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন হয়। তিনি এই পুরো ঘটনাকে তার সাবেক সহকারী ও শ্যালক ওবায়দুল্লাহর ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন। এদিকে, ফ্যাক্ট-চেকিং সংস্থা 'দ্য ডিসেন্ট' ভিডিওটি বিশ্লেষণ করে জানিয়েছে যে, এটি এআই দিয়ে তৈরি বা সম্পাদিত নয়। তবে ভিডিওর টাইমস্ট্যাম্প অনুযায়ী এটি ২০২৩ সালের ১ জুলাইয়ের বলে মনে হলেও, সংস্থাটি ভিডিও ধারণের সময় ও স্থানের বিষয়ে নিশ্চিত হতে পারেনি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাতক্ষীরার এমপি নজরুল ইসলামের নতুন ভিডিও নিয়ে বিতর্ক

আপডেট সময় : ০৯:৪০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬