ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভূরুঙ্গামারীর কবি ও ছড়াকার মাহমুদুল হাসান খোকনের ছড়াগ্রন্থ “যে ছড়ায় ইমান জাগে” এর মোড়ক উন্মোচন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২ ৩৮৭ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীর কবি ও ছড়াকার মাহমুদুল হাসান খোকনের ছড়াগ্রন্থ "যে ছড়ায় ইমান জাগে” এর মোড়ক উন্মোচন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত সাত জানুয়ারি শুক্রবার বগুড়া উডবার্ণ সরকারী গণগ্রন্থাগারে সাহিত্য সংগঠন ”সময়ের সুর” এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও সাহিত্য সম্মেলন-২০২১ অনুষ্ঠিত হয়।এ অনুষ্ঠানে কুড়িগ্রাম ভূরুঙ্গামারীর তরুন কবি ও ছড়াকার মাহমুদুল হাসান খোকনের ছড়াগ্রন্থ “যে ছড়ায় ইমান জাগে’র মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

কবি ও ছড়াকার মির্জা মুহাম্মদ নূরুন্নবী নূর এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশের সত্তর দশকের অন্যতম কবি মনজুর রহমান ,বিশেষ অতিথি হিসেবে কবি ও ছড়াকার বেলাল হোসাইন বকুল, কবি ও প্রকাশক- দিলখোলাশা জাহিদ খান, সময়ের সুরের প্রকাশক ফাতেমাতুন নূর, কৃষিবিদ মো: আহসান হাবিব লিবার্টি ও বগুড়া সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক মো: জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি কবি মনজুর রহমান  কাব্য গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন। উদ্বোধনকালে  তিনি বলেন , “যে ছড়ায় ইমান জাগে” ছড়াগ্রন্থের প্রতিটি ছড়া ইসলামী নানা বিষয় নিয়ে সাজানো একটি ছড়াগ্রন্থ। এর প্রতিটি ছড়া পাঠকের মনে ব্যাপক সাড়া ফেলবে বলে আমি জোর আশাবাদী।সঙ্গে বইটির বহুল প্রচার ও লেখকের ভবিষ্যৎ উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

এছাড়া কবি আ. ন. ম ফজলুর রহমান, কবি শ.ম দেলোয়ার জাহান খালেদ মোরশেদ বিপ্লব,উদীয়-মান তরুণ কবি আনোয়ার রশিদসহ বিভিন্ন জেলার নবীন প্রবীণ কবি ছড়াকার, লেখকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীর কবি ও ছড়াকার মাহমুদুল হাসান খোকনের ছড়াগ্রন্থ “যে ছড়ায় ইমান জাগে” এর মোড়ক উন্মোচন

আপডেট সময় : ১০:৫৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২