ভূরুঙ্গামারীতে স্বামী-স্ত্রীর বিষপান:হাসপাতালে স্বামী. স্ত্রীর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে স্বামী-স্ত্রীর বিষপান:হাসপাতালে স্বামী. স্ত্রীর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ভ্রাম‍্যমান আদালতে মাদকসেবী যুবককে ১মাসের কারাদন্ড দৌলতপুরে ভিক্ষুকদের কর্মসংস্থানের লক্ষ্যে ছাগল বিতরণ সুন্দরগঞ্জে এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে ডিআরআর চ্যাম্পিয়নদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ  তাড়াশে দুঃস্থ ও অতিদরিদ্র ১০০ পরিবারের মাঝে চাল বিতরণ ভূরুঙ্গামারীতে আলিম পরীক্ষায় দায়িত্বে অবহেলায় কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার সাময়িক বরখাস্ত জাল নোট প্রতিরোধে ভূরুঙ্গামারীতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ১৩৪ কোটি টাকার উটপাখি গবেষণা প্রকল্পে আনা ২২টির মধ্যে ১৫টি জবাই টুথপেস্ট-সয়াবিন তেলের পর এবার বাজারের ৯৫ শতাংশ চিনিতেই মিলল মাইক্রোপ্লাস্টিক সুন্দরগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্ৰেপ্তার হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

ভূরুঙ্গামারীতে স্বামী-স্ত্রীর বিষপান:হাসপাতালে স্বামী. স্ত্রীর মৃত্যু

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
আত্মহত্যা
ভুরুঙ্গামারীতে  বিষপানে গৃহবধূর আত্মহত্যা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর বিষপান করার খবর পাওয়া গেছে। এতে ঘটনাস্থলে স্ত্রীর মৃত‍‍্যু হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চর এলাকায়। শিলখুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেজে, বুধবার (২৩ মার্চ) সকালে স্বামী আব্দুল আলিমের (৫০) সাথে স্ত্রী রহিমা বেগম(৪২) এর ঝগড়া লাগে। ঝগড়ার এক পর্যায়ে রহিমা বেগম ঘরের দরজা বন্ধ করে ঘরে থাকা কীটনাশক (বিষ) পান করে। পরিবারের অন‍্য সদস্যরা দরজা ভেঙ্গে ঘরে ঢুকে তাকে উদ্ধার করে হাসপাতালে আনার প্রস্তুতি নেওয়ার সময় রহিমা বেগম
মারা যায়। মৃত রহিমা ২ সন্তানের জননী।

পরে এ সংবাদ শুনে স্বামী আব্দুল আলিমও সবার অজান্তে বিষ পান করে। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বুধবার দুপুরে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে। পরে আব্দুল আলিম এর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন‍্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, মুমূর্ষু অবস্থায় একজন বিষ খাওয়া রোগীকে জরুরী বিভাগে আনা হয়েছিল। অবস্থার অবনতি হলে প্রাথমি চিকিৎসা দিয়ে রোগীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, বিষপানে মৃত রহিমার লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। একটি ইউডি মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!