কুড়িগ্রাম জেলাকে মাদক,সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূলে এসপি'র জনসচেতনতা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কুড়িগ্রাম জেলাকে মাদক,সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূলে এসপি'র জনসচেতনতা : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার পর জুমার নামাজে উদ্বোধন রাণীশংকৈল মডেল মসজিদ ঠাকুরগাঁওয়ে ঝাড়ফুঁকের ভরসায় সাপের কামড়ে আদিবাসী কিশোরের মৃত্যু দৌলতপুরে সড়ক সংস্কার ও ড্রেনেজ কাজের শুভ উদ্বোধন নাগেশ্বরীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কাউনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ইসলামি আন্দোলনের গণমিছিল ও সমাবেশ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন কাউনিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ আজ বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬: আজকের রাশিফল আজ বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬: আজকের আবহাওয়ার পুর্বাভাস আজ বৃহস্পতিবার ৬ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী

কুড়িগ্রাম জেলাকে মাদক,সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূলে এসপি’র জনসচেতনতা

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

সৃষ্টি ডেস্কঃকুড়িগ্রামে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিন্দু পরিমাণ ছাড় দেয়া হবেনা বলে কঠোর হুশিয়ারি দিয়েছেন পুলিশ সুপার(এসপি) মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।

আজ শনিবার দুপুরে ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট মহাবিদ্যালয় মাঠে কুড়িগ্রাম জেলাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূলে পুলিশ সুপার সুপার (এসপি)’র নেতৃত্বে জনসচেতনতা মূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ সুপারের বক্তব্যে বলেন। মাদক ও সন্ত্রাস দমনের পাশাপাশি গণপরিবহনে চাঁদাবাজি ঠেকাতে মাঠে নেমেছে জেলা পুলিশের সদস্যরা। ইতোমধ্যে চাঁদাবাজির অভিযোগে জেলার উলিপুরের দুই চাঁদাবাজকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম আরো বলেন, গণপরিবহনে চাঁদাবাজি ঠেকাতে বিভিন্ন প্রচারণা চালানো হচ্ছে।জেলার প্রত্যেক থানা পুলিশকে চাঁদাবাজদের খুঁজে বের করে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি ঘোষণা অনুযায়ী মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূলে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে জেলা পুলিশের সদস্যরা।

পুলিশ সুপার আরো বলেন, নামে বেনামে ভূয়া সংগঠন তৈরি করে বিভিন্ন যানবাহন চালকদের কাছ থেকে চাঁদা উত্তোলন করছে একটি প্রভাবশালী মহলের চক্র। তাই চালকদেরকে সচেতন করা হচ্ছে। কোন অটোরিক্সা’ বাস, ট্রাক, বা অন্যান্য যানবাহন চালকদের পৌর টোল ব্যতীত অন্য কোন টাকা কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাউকে দিবেন না। কেউ চাঁদা দাবী করলে সংশ্লিষ্ট থানা পুলিশ, জেলা পুলিশ সুপারকে, অথবা ৯৯৯ এ ফোন করার আহবান জানান তিনি।
০৫.০৯.২০২০

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!