ঢাকা ১০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিতের নির্দেশ, অমান্যে কঠোর হুঁশিয়ারি সিলেটে হামের উপসর্গে ১৭ বছর বয়সী কিশোরের মৃত্যু সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি: ইসি সচিব এক কাপ কফির নেপথ্যে: কৃষকের শ্রম থেকে ভোক্তার টেবিল দিনাজপুরের বিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর প্রাণহানি পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে ২০০ জনের নিয়োগ কাতারে স্বল্প আয়ের পরিবারের সহায়তায় রফিক ও কাতার চ্যারিটির শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে ভারত ভূরুঙ্গামারীতে পিপিআর রোগের বিনামূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন

মোরেলগঞ্জে চোখে মরিচের গুড়ো ছিটিয়ে হামলা মারপিট আহত-৪

মোরেলগঞ্জ (বাগের হাট) থেকে কলি আক্তার
  • আপডেট সময় : ০৬:১৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১৮৩ বার পড়া হয়েছে

মোরেলগঞ্জে চোখে মরিচের গুড়ো ছিটিয়ে হামলা মারপিট আহত-৪

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোরেলগঞ্জে চোখে মরিচের গুড়ো ছিটিয়ে হামলা মারপিট আহত-৪

বাগেরহাটের মোরেলগঞ্জ পল্লীতে চোখে মরিচের গুড়ো ছিটিয়ে এক দিনমজুরের বাড়িতে হামলা চালিয়ে নির্মাণাধীন বসতঘর ভাংচুর ও মারপিট করে দুই নারীসহ ৪ জনের আহত করার ঘটনা ঘটেছে। জরুরি সেবা ৯৯৯ কল করে পুলিশি সহায়তায় প্রাণে রক্ষা পেলো ওই দিন মজুর পরিবার।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে মোরেলগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম বিশারীঘাটা গ্রামে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ঘটনার সময় সকাল ৮টার দিকে ওই গ্রামের দিনমজুর জামাল হাওলাদরের প্রতিবেশী ছলেমান হাওলাদারের নেতৃত্বে তার স্ত্রী ফরিদা বেগম, বোন নাছিমা বেগমসহ ৭/৮ জনের একটি সঙ্গবদ্ধ দল জামাল হাওলাদরের বসত বাড়িতে হামলা চালায়।

এ সময় হামলাকরীরা দিনমজুর জামাল হাওলাদার (৫৫), তার স্ত্রী নেহারুন বেগম (৪০), মেয়ে স্কুলছাত্রি রহিমা আক্তার (১৪) ও তার চাচাতো ভাই মানিক হাওলাদার (৪২) এর চোঁখে মরিচের গুড়ো ছিটিয়ে দিয়ে তাদেরকে পিটিয়ে আহত করে এবং জামাল হাওলাদারের নির্মাণাধীন বসতঘর ভাংচুর চালিয়ে ঘরে থাকা নগদ টাকা ও মালামাল নিয়ে যায়।

এ ঘটনার পর পরই ওই ভুক্তভোগী পরিবারের আহতরা ৯৯৯ নম্বরে ফোন দিলে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আহতদের মধ্যে জামাল হাওলাদার স্ত্রী গুরুতর আহত নেহারুন বেগমকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিনমজুর জামাল হাওলাদার জানান, পৈত্রিক ৪৯ শতক জমিতে দীর্ঘ ৬০/৭০ বছর ধরে বসতবাড়ি করে আমার বাবা থেকে এখন আমি স্বপরিবারে বসবাস করছি।

পুরাতন ঘরটি ভেঙ্গে নতুন করে বসত ঘর করতে গেলে প্রতিপক্ষ ছলেমান ছলেমান হাওলাদার ও তার স্ত্রী ফরিদা বেগম একদল মহিলা নিয়ে চোঁখে মরিচের গুড়ো ছিটিয়ে আমাদের ওপরে হামলা চালায়। ৯৯৯ ফোন দিয়ে প্রাণে রক্ষা পেয়েছি। প্রশাসনের কাছে হামলাকারীদের দৃষ্টান্ত মূলক বিচারের দাবি জানান তিনি।

এ ঘটনায় মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দীন বলেন, পশ্চিম বিশারীঘাটায় হামলার বিষয়ে ৯৯৯ ফোন পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোরেলগঞ্জে চোখে মরিচের গুড়ো ছিটিয়ে হামলা মারপিট আহত-৪

আপডেট সময় : ০৬:১৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪