আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩’শ আসনে প্রার্থী দিবে জাকের পার্টি
- আপডেট সময় : ১০:২৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৬৭ বার পড়া হয়েছে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩’শ আসনে প্রার্থী দিবে জাকের পার্টি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩’শ আসনে প্রার্থী দিবে জাকের পার্টি। ওই নির্বাচনে জাকের পার্টি সরকার গঠন করবে। সকলকে জাকের পার্টির পতাকাতলে আসতে হবে। সে সময় বেশি দেরি নেই। তাই আপনারা দলে দলে জাকের পার্টিতে যোগ দিন।
জাকের পার্টির সরকার এই মুহুর্ত্বে দরকার। জাকের পার্টি জনগনের শান্তির জায়গা আস্থার জায়গা। তাই জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির মনোনীত প্রার্থীকে গোলাপ ফুল মার্কায় সবাই ভোট দিবেন।
শনিবার বিকেলে সিরাজগঞ্জের তাড়াশে দেশিগ্রাম ইউনিয়নের কাটাগাড়ী বাজারে জাকের পার্টির জনসভায় এ সব কথা বলেন সিরাজগঞ্জ জেলা জাকের পার্টির সভাপতি মো. আলমগীর হোসেন।
পড়ুন>> বিজয় থালাপতির জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৬
কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে ওই অনুষ্ঠানে দেশিগ্রাম ইউনিয়নের সভাপতি মো. হায়দার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাকের পার্টির বিভাগীয় সাংগঠনিক সহ সভাপতি আব্দুল গনি মোল্লা, কৃষকফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি খন্দকার আলা উদ্দিন, তাড়াশ উপজেলা জাকের পার্টির সভাপতি ইদ্রিস আলী প্রামানিক, সিরাজগঞ্জ জেলা ছাত্রফ্রন্ট সভাপতি ওয়াজেদ আলী, জেলা মৎস্য জীবিফ্রন্ট সভাপতি আবু সাইদ, জেলা মহিলাফ্রন্ট সভানেত্রী সানজিদা তালুকদার হেনা, তাড়াশ উপজেলা জাকের পার্টির সহ- সভাপতি মো. মোজাফফর হোসেনসহ আরো অনেকে।
অনুষ্ঠান শেষে এক র্যালি বের হয়ে কাটাগাড়ী বাজার প্রদক্ষিণ করে। পরে দেশ ও জাতির কল্যাণে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া করা হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























