বিজয় থালাপতির জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৬ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বিজয় থালাপতির জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৬ : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের জিজান শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের প্রাণহানি একযোগে পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৪৯ পুলিশ পরিদর্শককে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ কূটনৈতিক বার্তা দিল্লির জর্ডানে ভিক্ষা করার সময় গ্রেপ্তার নারী, ব্যাগে মিলল ৫ লাখ টাকার বেশি বিদেশি মুদ্রা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মালামাল চুরির অভিযোগে সাবেক কর্মকর্তা আটক একাই ধরে রেখেছেন পূর্বপুরুষের শিল্প: কলসকাঠির শেষ মনসাঘট কারিগর সমীর পাল শ্রীলঙ্কায় ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন কোচ সুমিত ফার্নান্দো

বিজয় থালাপতির জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৬

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
বিজয় থালাপতির জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৬
মঞ্চে বক্তব্য রাখছে কারুর থালাপতি। ছবি নেট

 

 

 

বিজয় থালাপতির জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৬

 

 

ভারতের তামিলনাড়ুতে অভিনেতা থেকে রাজনীতিবিদ বিজয় থালাপতির দল তামিলাগা ভেত্রি কাজাগামের (টিভিকে) জনসভায় পদদলিত হয়ে নারী ও শিশুসহ অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তামিলনাড়ুর কারুর জেলায় হতাহতের এ ঘটনা ঘটে।

 

 

তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা সুভ্রামানিয়ান বলেন, নিহতদের মধ্যে ১৮ জন নারী, ১২ জন পুরুষ ও ৬টি শিশু রয়েছে।

 

 

ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর বরাত দিয়ে জানানো হয়েছে। বিজয় থালাপতির রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)-এর সমর্থকরা ছয় ঘণ্টারও বেশি সময় ধরে জনসভাস্থলে অপেক্ষা করছিলেন। তবে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে পৌঁছালে ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এসময় পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে।

পড়ুন>> মান্দায় কৃষি কর্মকর্তা দুর্নীতি আড়াল করতে সংবাদ সম্মেলন

 

 

কারুর জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ডেভিডসন দেবাসিরভাথাম জানান, আহতদের কারুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।এই ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

 

জেলা প্রশাসন কারুর-ইরোড মহাসড়কের ভেলুসামাইপুরামে থালাপতি বিজয়ের ‘ভেলিচাম ভেলিয়েরু’ নামের এক জনসভায় হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন। তিনি বক্তব্য দেয়ার সময় এই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। একপর্যায়ে তিনি বক্তৃতা বন্ধ করতে বাধ্য হন।

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত পৌনে আটটার দিকে বিপুলসংখ্যক লোক থালাপতি বিজয়কে একনজর দেখার জন্য মঞ্চের ব্যারিকেডের দিকে এগিয়ে যান। ওই সময় ঘটনার সূত্রপাত। লোকজন হুড়োহুড়ি করে সামনে যাওয়ার সময় অনেকেই অচেতন হয়ে পড়েন। এ অবস্থায় শিশুরা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। উপস্থিত পুলিশ ও স্বেচ্ছাসেবকেরা পরিস্থিতি সামলানোর আগেই অনেকে পদদলিত হন।

পড়ুন>> পূজা উপলক্ষে নওগাঁ জিয়া সংসদের সংবাদ সম্মেলন

 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং আহতদের চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন।

 

 

এদিকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রাহ্মনিয়ান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মুখ্যমন্ত্রী এম কে স্টালিনও জেলা সচিবকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন।

 

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ভিড়ের চাপে অনেকেই অজ্ঞান হয়ে পড়েন। পরে দ্রুত অ্যাম্বুলেন্সে আহতদের হাসপাতালে নেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছাতে অ্যাম্বুলেন্সকে ব্যাপক বেগ পেতে হয়।

 

মাবেশে অন্তত ৩০ হাজার মানুষ জড়ো হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় চেন্নাইয়ের ক্ষমতাসীন দল ‘ডিএমকে’ বিজয়ের দলের অব্যবস্থাপনাকে দায়ী করেছে এবং থালাপতি বিজয়কে গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

 

এর আগে, গত ২০ সেপ্টেম্বর টিভিকে দলীয় কর্মী-সমর্থকদের জন্য কঠোর নিরাপত্তা ও আচরণবিধি জারি করেছিল। সেখানে গর্ভবতী নারী, শিশু, প্রবীণ ও অসুস্থদের সমাবেশে না আসার পরামর্শ দেয়া হয়। খবর রয়টার্স

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!