ঢাকা ১১:০০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘিওর এলিভেন ব্রাদার্সের ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী নওগাঁয় ব্যাংকের কার্ড জালিয়াতি করে ‘সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎকারী দম্পতি গ্রেপ্তার ডিমলাবাসীর ভালোবাসায় ১০ হাজার টাকায় লাইলীর জন্য মজনু, সহযোগিতায় স্থানীয়রা কাউনিয়ায় আওয়ামী লীগ নেতা আটক ব্র্যাক ব্যাংকে অফিসার পদে চাকরির সুযোগ: আবেদনের শেষ তারিখ ১৮ নভেম্বর কাতারে শুরু কুরআন প্রতিযোগিতা, বিজয়ী পাবেন ১০ লাখ রিয়াল প্রশাসক বসিয়ে নাগরিক সেবা নিশ্চিত সম্ভব নয়: আদিল মুহাম্মদ খান ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর আপিলের সময় শেষ, আইন মেনেই ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী জলবায়ু মোকাবিলায় বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব বাড়াতে মিন্টুর আহ্বান

রুমমেটকে ছুরিকাঘাত ডাকসু ভিপি প্রার্থী: হল থেকে বহিষ্কার

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫ ১১৮৮ বার পড়া হয়েছে

ডাকসু ভিপি প্রার্থী জালাল আহমদ জালাল। ছবি: নেট থেকে

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রুমমেটকে ছুরিকাঘাত ডাকসু ভিপি প্রার্থী: হল থেকে বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহাম্মদ মুহসীন হলে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি প্রার্থী জালাল আহমদ জালালকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। পরবর্তীতে রাতে প্রশাসন তাকে পুলিশে সোপর্দ করে। মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, রুমমেটকে ছুটিকাঘাতের পর নিজেকে রুমে আবদ্ধ করে রাখেন ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী জালাল আহমদ ওরফে জ্বালাময়ী জালাল। পরে মঙ্গলবার (২৬ আগস্ট) পৌনে একটার দিকে হলের অন্যান্য শিক্ষার্থীরা তার রুমের সামনে এসে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে। দীর্ঘ সময় চেষ্টার পর রাত আড়াইটার দিকে জালালকে রুম বের করে পুলিশে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম মঙ্গলবার রাত ১টার দিকে তাৎক্ষণিকভাবে জালালকে হল থেকে বহিষ্কারের ঘোষণা দেন। তিনি বলেন, এ ধরনের নৃশংস কর্মকাণ্ডের জন্য তাকে হল থেকে বহিষ্কার করা হলো। সেই সঙ্গে জানান, তার ছাত্রত্ব বাতিলের উদ্যোগ নেয়া হবে এবং রাতেই রমনা থানা পুলিশকে খবর দিয়ে তার বিরুদ্ধে মামলা দায়েরের ব্যবস্থা করা হবে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে হাজী মুহম্মদ মুহসীন হলের ৪৬২ নাম্বার রুমে জালাল আহমদ রবিউল হককে ছুরিকাঘাত করেন। আহত রবিউল হক ২০১৮-১৯ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। বর্তমানে তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।

রবিউল হক হাসপাতাল থেকে জানান, রাত সাড়ে ১২টার দিকে জালাল তার রুমে এসে হঠাৎ লাইট অন করে এবং শব্দ শুরু করেন। তিনি অব্যাহত শব্দের কারণে ঘুম থেকে জেগে প্রতিবাদ করলে জালাল রেগে গিয়ে তাকে আঘাত করেন। রবিউল বলেন, আমি নিজের আত্মরক্ষার জন্য চেষ্টা করি।

রবিউল হক

অন্যদিকে, জালাল আহমেদ নিজের ফেসবুকে পোস্ট করে দাবি করেন যে, তিনি রুমে বসে সব হল থেকে অবৈধ ও বহিরাগতদের বের করে দেয়ার দাকিতে উকিল নোটিশ পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন সে সময় আমাকে আমার রুমমেট রবিউল ইসলাম মেরেছে।

তিনি আরও লেখেন, তার রুমমেট রবিউল ইসলাম দীর্ঘ কয়েক মাস ধরে অবৈধভাবে হলে অবস্থান করছে। এসময় পোস্টে বেশ কয়েকটি ছবিও যুক্ত করেন তিনি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রুমমেটকে ছুরিকাঘাত ডাকসু ভিপি প্রার্থী: হল থেকে বহিষ্কার

আপডেট সময় : ০৮:১৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫