ঢাকা ০১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নে আপাতত আগ্রহী নয় ভারত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো ১১ আসামিকে মেহেরিন-সীমানাদের চোখে এখন বিশ্বজয়ের স্বপ্ন: জোংড়া গ্রাম থেকে সংসদ ভবন সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত রেশমীর মৃত্যু: ২৩ দিন লড়লেন মৃত্যুর সাথে আফগানিস্তানের কান্দাহারে রেডিওতে ক্রিকেট প্রচার নিষিদ্ধ করল তালেবান নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার পেট্রোবাংলায় ৭৫৩ পদের নিয়োগ: আবেদনের সময় বাড়াল কর্তৃপক্ষ কাতারের কুরআন প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের উসামা মাওলানা মুহাম্মদ দুবলারচরে রাসপূর্ণিমা: তীর্থযাত্রীদের জন্য ৫টি রুট নির্ধারণ খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, শনাক্ত মোটরসাইকেল

যন্তর মন্তরেই সিজেপির আন্দোলন, সরকারের কাছে তিন দাবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংসদ ভবন অভিযান চলাকালে গতকাল সোমবার বিকেলে দিল্লি পুলিশ যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ধরনামঞ্চ ভেঙে দিয়েছিল। তবে আজ মঙ্গলবার ভোরেই আন্দোলনকারী নেতারা সেখানে ফিরে এসেছেন। সিজেপির নেতা অভিজিৎ দিপকে জানিয়েছেন, যন্তর মন্তরেই তাঁরা ধরনা চালাবেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত ওখানেই থাকবেন। তবে তাঁরা নতুন করে সংসদ ভবন অভিযানে শামিল হচ্ছেন না। আজ সকালে সংবাদ সম্মেলনে অভিজিৎ দিপকে বলেন, নতুন করে সংসদ ভবন অভিযানের ডাক তাঁরা দিচ্ছেন না, কারণ এতে পুলিশের উদ্দেশ্য সফল হবে। পুলিশ আবার শিক্ষার্থীদের ওপর আক্রমণ করবে এবং তাদের বদনাম করবে, সেই সুযোগ তাঁরা পুলিশকে দেবেন না।

অভিজিৎ বলেন, সরকারের মুখ পুড়েছে এবং তারা চাইলে এমন ঘটনা ঘটত না। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করলে এই আন্দোলনের প্রয়োজনই হতো না, কিন্তু সরকার নির্লজ্জ এবং বিজেপির নেতারা উদ্ধত। গতকালের সংসদ ভবন অভিযানে আহত শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে অভিজিৎ আজ সকালে এক্সে এক বার্তায় লেখেন, পুলিশি বর্বরতায় আপনারা আহত হয়েছেন, আমি ক্ষমাপ্রার্থী। অমানবিক দিল্লি পুলিশের নৃশংসতা থেকে আপনাদের রক্ষা করতে পারিনি। তিনি আরও লিখেছেন, একজন ধর্মেন্দ্র প্রধান, যিনি ২০ জনের বেশি শিক্ষার্থীর মৃত্যুর জন্য দায়ী, তাঁকে রক্ষা করতে গিয়ে সরকার নিরীহ ছাত্রছাত্রীদের রক্তাক্ত করল। তিনি আহত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ব্যক্তিগতভাবে আপনাদের প্রত্যেকের কাছে আমি ক্ষমা চাইছি এবং আপনাদের সবার স্বার্থে এই লড়াই জারি থাকবে।

গতকালের ঘটনার জন্য দিল্লি পুলিশ যেমন আন্দোলনকারীদের দায়ী করছে, আন্দোলনকারী ছাত্রসমাজ ও বিরোধীরা তেমন দায়ী করছেন পুলিশ ও সরকারকে। সিজেপি ও বিরোধীরা বলছেন, পুলিশ লাঠি না চালালে বা কাঁদানে গ্যাস না ছুড়লে এমন হতো না। তারা ছাত্রদের ছত্রভঙ্গ করতে চেয়েছিল বলেই হিংসা ছড়িয়েছে। অন্যদিকে পুলিশ বলছে, ছাত্ররা তাদের আক্রমণ করেছে। গতকালের ঘটনায় পুলিশ ৫টি এফআইআর দাখিল করেছে এবং ৭০ জনের বেশি ছাত্রছাত্রীকে আটক করেছে। পুলিশ দেখতে চাইছে এই আন্দোলনের পেছনে বৃহত্তর কোনো চক্রান্ত বা রাজনৈতিক ষড়যন্ত্র আছে কি না। পুলিশের দাবি, তাদের ১১৮ জন কর্মী জখম হয়েছেন। সিজেপির দাবি, শতাধিক ছাত্রছাত্রী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের কয়েকজনের আঘাত গুরুতর।

সংসদমুখী যাত্রা যে এমন মারাত্মক আকার ধারণ করতে পারে, সেই অনুমান দিল্লি পুলিশ বা সরকার করতে পারেনি। সরকারি এক সূত্র স্বীকার করে, আন্দোলনকারীরা এত বিপুল সংখ্যায় জড়ো হবেন এবং পুলিশি প্রতিরোধে ভয় পাবেন না—এ ধারণা সরকার ও পুলিশের ছিল না। এটি গোয়েন্দা ব্যর্থতাও। পুলিশের হিসাবে গতকাল অন্তত ৫০ হাজার মানুষ আন্দোলনে যোগ দিয়েছিলেন। দিল্লি পুলিশ স্বীকার করছে, গত ৪০ বছরে কোনো আন্দোলন সংসদ ভবনের এত কাছে আসতে পারেনি, পুলিশের গাড়ি দখল করতে পারেনি বা পুলিশের গাড়ি ওল্টাতে পারেনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র আজ প্রথম আলোকে জানিয়েছেন, দেশের বিভিন্ন রাজ্যে এই আন্দোলনের পক্ষে ছাত্রসমর্থন দেখা যাচ্ছে এবং তারা পরিস্থিতির দিকে নজর রাখছেন। কর্ণাটকের বিজেপি নেতা কে সুধাকর গণমাধ্যমে বলেছেন, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের মতো এখানেও একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চক্রান্ত চলছে, তবে তা হবে না।

ছাত্র আন্দোলন ও সংসদ অভিযানে পুলিশি অত্যাচারের বিরুদ্ধে সরব প্রতিটি বিরোধী দল। গতকালের মতো আজও সংসদ অচল থাকে। রাহুল গান্ধীসহ বিরোধী নেতারা লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে এ নিয়ে আলোচনার দাবি জানান। রাহুল গণমাধ্যমকে বলেন, স্পিকার বলছেন আলোচনার জন্য সরকারের অনুমতি চাইবেন, এটা অবাক কাণ্ড। তিনি বলেন, প্রধানমন্ত্রীর উচিত ছাত্রছাত্রীদের কাছে ক্ষমা চাওয়া। এত দিন ধরে শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন চলছে, অথচ প্রধানমন্ত্রী নীরব। দেশের শিক্ষাব্যবস্থা উইয়ে খাওয়া কাঠের মতো ফোঁপড়া হয়ে গেছে, গোটা দেশ তা জানে।

আজ সকালে অভিজিৎ দিপকে ও সিজেপির অন্য নেতারা রাম মনোহর লোহিয়া (আরএমএল) হাসপাতালে গিয়ে আহত ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করেন। সেখানে আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল, আতিশি, সৌরভ ভরদ্বাজ, সঞ্জয় সিং এবং রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা ভদ্রও আহতদের সঙ্গে দেখা করে সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডাও হাসপাতালে গিয়ে খোঁজখবর নেন। নাড্ডার সঙ্গে গতকাল সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাংকা দেখা করেছিলেন এবং তিনটি দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছিলেন। দাবিগুলো হলো শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করা, সোনম ওয়াংচুককে নিঃশর্তে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া এবং আত্মঘাতী ২০ জন ছাত্রছাত্রীর পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া। সিজেপি নেতারা বলেন, সরকার এখনো কিছুই জানায়নি, নাড্ডা শুধু নেতৃত্বের সঙ্গে কথা বলে জানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।

আজ এনডিএ সংসদীয় দলের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠক শেষে সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, প্রধানমন্ত্রী বলেছেন নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দোষীদের কঠোর শাস্তি হবে এবং ত্রুটিমুক্ত পরীক্ষাব্যবস্থা গড়ে তোলা হবে। ছাত্রদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, ভুল পথে যাওয়া সহজ, সঠিক পথে থাকা কঠিন। ছাত্রদের ভুল পথ থেকে সঠিক পথে ফিরিয়ে আনাই সরকারের কর্তব্য।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যন্তর মন্তরেই সিজেপির আন্দোলন, সরকারের কাছে তিন দাবি

আপডেট সময় : ১১:২৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬