ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন

জুলাই শহীদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৭:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (২২ জুলাই) বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, গত ১ জুলাই থেকে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালনসহ ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে ছাত্রদল। জুলাই ও আগস্ট মাস জুড়ে এসব কর্মসূচি অব্যাহত থাকবে। এরই ধারাবাহিকতায় শহীদদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, জুলাই-আগস্টের পাঁচটি মামলার রায় ইতোমধ্যে হয়েছে। বাকি হত্যা মামলাগুলোরও দ্রুত তদন্ত শেষ করে বিচার সম্পন্ন এবং রায় কার্যকরের দাবি জানান তিনি। একই সঙ্গে তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা এবং শহীদ পরিবারের প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করেন।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, জুলাই-আগস্টের গণ-আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে তাদের জানানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, শহীদ আবু সাঈদ হত্যা মামলাসহ বাকি মামলাগুলোরও দ্রুত নিষ্পত্তি এবং ঘোষিত রায় কার্যকরভাবে বাস্তবায়ন হবে।

মিলাদ ও দোয়া মাহফিলে জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জুলাই শহীদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল

আপডেট সময় : ০৮:৫৭:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬