ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বলিউড অভিনেতা নানা পাটেকর আর নেই বাজারমূল্যে বড় ধস ভিনিসিয়ুসের, তালিকার দশে নেমে এলেন তারকা রসায়নে নোবেল পেলেন জাপান ও ফ্রান্সের দুই বিজ্ঞানী ধর্ম-বর্ণ পরিচয় বাধা হবে না, উন্নয়ন হবে সবার: প্রধানমন্ত্রী নীলফামারীতে হাইড্রোলিক হর্ণবিরোধী অভিযানে ৩ যানবাহনকে জরিমানা তাহিরপুরে মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে আহত অর্ধশতাধিক নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪ রেড ক্রিসেন্টের উদ্যোগে ডোমারে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ের ক্রীড়াঙ্গনে নতুন জাগরণের প্রত্যয়, দায়িত্ব নিল নবনির্বাচিত কমিটি রাণীশংকৈলে ইয়াবাসহ আটক যুবককে ৩ মাসের কারাদণ্ড

ব্র্যাক ইউনিভার্সিটিতে আয়েশা আবেদ স্মৃতি নারী ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

ফাতিউস ফাহমিদ,ডেপুটি ম্যানেজার, অফিস অফ কমিউনিকেশন্স, ব্র্যাক ইউনিভার্সিটি
  • আপডেট সময় : ১১:০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫ ১১৯০ বার পড়া হয়েছে

ব্র্যাক ইউনিভার্সিটিতে আয়েশা আবেদ স্মৃতি নারী ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্র্যাক ইউনিভার্সিটিতে আয়েশা আবেদ স্মৃতি নারী ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো আয়োজিত হলো আয়েশা আবেদ স্মৃতি নারী ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে দিনব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলাধুলায় নারী শিক্ষার্থীদের প্রতিভা, দলীয় চেতনা ও দৃঢ় মনোভাবকে উদযাপন করাই ছিল এই টুর্নামেন্টের মূল লক্ষ্য।

আয়েশা হাসান আবেদ ছিলেন একজন সমাজকর্মী, সংগঠক ও দূরদর্শী নেত্রী। ব্র্যাকের শুরুর দিনগুলো থেকে তিনি স্যার ফজলে হাসান আবেদের সঙ্গে কাজ করে দারিদ্রপীড়িত মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর জীবনদর্শনের মূল ছিল সমাজের শোষিত মানুষের কল্যাণ ও মুক্তি নিশ্চিত করা। এই টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে তাঁর কর্মময় জীবনকে শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয়েছে।

বুধবার, ২০ আগস্ট ২০২৫ স্টুডেন্ট ক্লাব ক্রিকেট ব্র্যাক ইউনিভার্সিটি এর সহযোগিতায় দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করেছে ব্র্যাক ইউনিভার্সিটির স্পোর্টস অ্যান্ড ফিটনেস ডিপার্টমেন্ট। বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে অংশ নিয়েছে পাঁচটি দল। দলগুলো হলো- “প্রতিদ্বন্দ্বী”, “অপরাজিতা”, “দুর্জয়ী”, “অগ্নিকন্যা” এবং “জাগরণী”।

পড়ুন>> নীলফামারীতে গোয়েন্দা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ জুয়াড়ি গ্রেফতার

প্রতিযোগিতার শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় দুর্জয়ী ও অগ্নিকন্যা দল। অগ্নিকন্যাদের ৯ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নেয় দুর্জয়ীরা। প্রথমে ব্যাটিং করে ৬ ওভারে ৯৯ রান সংগ্রহ করে অগ্নিকন্যা দল। জবাবে মাত্র ১ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে টিম দুর্জয়ী। ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী ও রানার-আপ দলের হাতে ট্রফি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডেভিড ডাউল্যান্ড। চ্যাম্পিয়ন এবং রানার-আপ ছাড়াও ম্যাচ সেরা, সিরিজ সেরা এবং সবচেয়ে বেশি ছয় হাঁকানো ব্যাটারের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের পরিচালক শাহরিয়ার সাঈদ ঘোষণা দেন যে তিনি ব্র্যাক ইউনিভার্সিটির নারী ক্রিকেট দল ও নর্থ সাউথ ইউনিভার্সিটির নারী ক্রিকেট দলের মধ্যে একটি প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা করবেন।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন সাদিয়া হামিদ কাজী খেলোয়াড়দের উদ্দেশে বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ ধরে রাখা জরুরি। খেলাধুলা কেবল শারীরিক ও মানসিক সুস্থতার জন্য নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতার জন্যও গুরুত্বপূর্ণ।

ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের পরিচালক প্রফেসর শায়লা সুলতানা বলেন, আগে নারীদের খেলাধুলায় এত উৎসাহ ও সমর্থন ছিল না। এখন নারীদের খেলাধুলাকে আরও উৎসাহিত করা হচ্ছে। তিনি বলেন, এই ধারাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত যেন নারী শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে খেলতে পারে।

ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগের হেড নওশিন আহমেদ খেলোয়াড়দের উৎসাহ দিয়ে বলেন, জীবনে চ্যালেঞ্জ আসবে, কিন্তু এগুলো সাহসের সঙ্গে মোকাবিলা করতে হবে এবং কখনো হতাশ হওয়া যাবে না।

পড়ুন>>ব্র্যাক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আয়োজনে দিনব‍্যাপী ‘দ্য ওয়ে’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত

স্পোর্টস অ্যান্ড ফিটনেস ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার জুয়েল দত্ত আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে একটি আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন সম্ভব হবে।

ব্র্যাক ইউনিভার্সিটির অফিস অফ কমিউনিকেশন্সের ২৫-০৮-২০২৫ তারিখের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‍্য জানান।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ব্র্যাক ইউনিভার্সিটিতে আয়েশা আবেদ স্মৃতি নারী ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫