ভূরুঙ্গামারীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
- আপডেট সময় : ১১:৪১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ ২৯০৭ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী বাজারে বিতরণ করা হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কুড়িগ্রাম ১ আসনের মনোনয়ন প্রত্যাশি ডা: মাহফুজুর রহমান মারুফ দলীয় নেতা কর্মীদের নিয়ে জনসাধারণের মাঝে এই লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণকালে মারুফ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আকাঙ্খা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন। সেই দাবি সবার মধ্যে পৌঁছে দেয়া দরকার। তাই আজকে সেই দাবি সবার কাছে পৌঁছে দিচ্ছি।
পড়ুন>> কুষ্টিয়ায় ভাতিজার মামলায় চাচাসহ ব্যাংক কর্মকর্তার কারাদন্ড
স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।
এসময় উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, পাইকেরছড়া ইউনিয়নের যুবদলের সদস্য সচিব মোহাম্মদ সাদেকুল ইসলাম রাসেল, ইউনিয়ন যুবদলের সদস্য মোহাম্মদ আব্দুল বাতেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























