ভূরুঙ্গামারীতে কৃষকদের মাঝে মাসকালাই বীজ ও সার বিতরণ
- আপডেট সময় : ০৮:৩৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ ২০৮০ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে কৃষকদের মাঝে মাসকালাই বীজ ও সার বিতরণ
ভূরুঙ্গামারীতে কৃষকদের মাঝে মাসকালাই বীজ ও সার বিতরণ।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমেকৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মাসকালাই ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণের করা হয়েছে।
বৃহস্পতিবার(২৮ আগস্ট) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসে কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
পড়ুন>> মোংলায় পুলিশের লুট হওয়া পিস্তল উদ্ধার: আটক-১
প্রনোদনা হিসেবে প্রতিটি কৃষককে ৫ কেজি মাসকালাই বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়। উপজেলার দশ ইনিয়নে ২০০ জন কৃষকের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সরওয়ার তৌহিদ, উপজেলা আইসিটি অফিসার আশরাফুল আলম, ইউআর সি ইনস্ট্রাকটর আশিকুর রহমান প্রমূখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন দশ ইউনিয়নের উপসহকারি কৃষি কর্মকর্তাগণ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























