মোংলায় পুলিশের লুট হওয়া পিস্তল উদ্ধার: আটক-১ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মোংলায় পুলিশের লুট হওয়া পিস্তল উদ্ধার: আটক-১ : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা কম, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম ফিফা সভাপতি ইস্যুতে এশিয়ান ফুটবলে বিভাজন: এএফসি ও কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের পাল্টাপাল্টি অবস্থান চলতি মাসের শেষদিকেই প্রবাসীদের জন্য চালু হচ্ছে বিশেষ ‘প্রবাসী কার্ড ইরান যুদ্ধে বিনিয়োগের জন্য দক্ষিণ কোরিয়াকে ট্রাম্পের চাপ কৃষিপণ্য আমদানি নির্ভরতা কমাতে হবে: কৃষিমন্ত্রী ইসরাইল রাষ্ট্র হিসেবে অস্তিত্ব হারানোর ঝুঁকিতে রয়েছে: রুশ সামরিক কর্মকর্তা ঢাকার চাপে অবস্থান বদলাচ্ছে ভারত, দুই দেশের সম্পর্ক এখন সন্ধিক্ষণে বিসিবির ক্রিকেট অপারেশন্সের সদস্য সচিব হলেন শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ভারতীয় বিমানের ওপর পাকিস্তানি আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস? তুর্কি সংবাদমাধ্যমের দাবি নিয়ে জল্পনা

মোংলায় পুলিশের লুট হওয়া পিস্তল উদ্ধার: আটক-১

রামপাল (বাগেরহাট) থেকে আব্দুল্লাহ
  • প্রকাশিত : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
মোংলায় পুলিশের লুট হওয়া পিস্তল উদ্ধার: আটক-১
পুলিশের লুট হওয়া উদ্ধারকৃত পিস্তল।

 

 

 

মোংলায় পুলিশের লুট হওয়া পিস্তল উদ্ধার: আটক-১

 

 

মোংলায় পুলিশের লুট হওয়া পিস্তল উদ্ধার: আটক-১।
চট্টগ্রামে থানা থেকে পুলিশের লুট হওয়া একটি পিস্তল উদ্ধারসহ একজনকে আটক করেছে ডিবি পুলিশ। চট্টগ্রাম মেট্রোপলিটন ডিবি পুলিশের একটি দল বুধবার (২৭ আগষ্ট) বেলা সাড়ে ১১টার দিকে মোংলা থেকে পিস্তলসহ কামাল নামের এক ব্যক্তিকে আটক করে।

 

 

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান ডিবি পুলিশের উদ্ধৃতি দিয়ে জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ডিবি পুলিশের ইন্সপেক্টর মোঃ রমিজ উদ্দিনের নেতৃত্বে মোংলায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় অভিযানকারীরা মোংলা পোর্ট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে কামাল নামের এক ব্যক্তিকে আটক করেন।

পড়ুন>> তিন বছরেও ক্ষতিপূরণের টাকা পাননি ক্ষতিগ্রস্থরা: থমকে আছে রাস্তার কাজ

 

 

 

আটক কামাল উপজেলার চাঁদপাই ইউনিয়নের মালগাজী গ্রামের আব্দুল মোতালেব হাওলাদারের ছেলে। পরবর্তীতে কামালের স্বীকারোক্তি অনুযায়ী মালগাজী এলাকার তার নিজ বসতবাড়ি থেকে পুলিশের ব্যবহৃত একটি চায়না ৭.৬২ মডেলের পিস্তল উদ্ধার করা হয়।

 

 

উদ্ধারকৃত অস্ত্রটি পূর্বে পুলিশের থানা লুটকৃত অস্ত্রের অন্তর্ভুক্ত। গ্রেফতারকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র চট্টগ্রাম মহানগরে নিয়ে যাওয়া হচ্ছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!