রাণীশংকৈলে আল-হিকমাহ্ স্কুলে হিফজুল কুরআন শিক্ষা শাখার উদ্বোধন
- আপডেট সময় : ০৬:৩৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ ১৫৬ বার পড়া হয়েছে
রাণীশংকৈলে আল-হিকমাহ্ স্কুলে হিফজুল কুরআন শিক্ষা শাখার উদ্বোধন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পৌর শহরের অদূরে ফায়ার সার্ভিস স্টেশন রোড সংলগ্ন দক্ষিণ সন্ধ্যারই এলাকায় অবস্থিত সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান আল-হিকমাহ্ এনলাইটেন্ড স্কুল এর শাখা আল-হিকমাহ্ হিফজুল কুরআন শিক্ষা শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
পড়ুন>> তাড়াশ মহিলা ডিগ্রি কলেজে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে ঈদে মিলাদুন্নবী পালিত
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এ উদ্বোধন কার্যক্রম অনুষ্ঠিত হয়। শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর নায়েবে আমির মিজানুর রহমান (মাষ্টার), উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, সাবেক চেয়ারম্যান ও নন্দুয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি জমিরুল ইসলাম, পৌর জামায়াতের আমির আব্দুল মাতিন বিশ্বাস, দি সান রাইজ কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ মোস্তফা কামাল।
এছাড়াও ভাংবাড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) এর সাধারণ সম্পাদক ও কালবেলা প্রতিনিধি হুমায়ুন কবির, বনগাঁও দাখিল মাদরাসা সিনিয়র মাওলানা মতিউর রহমান, আদর্শ শিক্ষক ফেডারেশন উপজেলা সেক্রেটারী মো. জিয়াউর রহমান প্রমূখ।
এছাড়াও প্রতিষ্ঠানটির বিভিন্ন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























